শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গার পাঁচটি রুটে সকল ধরনের যাত্রীবাহী বাস বন্ধ রাখা হয়েছে। আজ প্রথম দিনের মতো এ কর্মসূচী চলছে।

এদিকে হঠাৎ করে এ ধর্মঘটের ডাক দেয়ায় চরম বিপাকে পড়েছে যাত্রী সাধারন। দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব রুটে যানবাহন বন্ধ থাকায় গন্তব্যে পৌছাতে পারছে না তারা।

জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম-আহŸায়ক এম জেনারেল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া রয়েল এক্সপ্রেস বাস পটুয়াখালী যাওয়ার পথে প্রায়ই ঝিনাইদহে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের বাধার মুখে পড়ে। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল না করতে দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। যতক্ষন পর্যন্ত সৃষ্ট এ বিরোধের সমাধান না হবে ততক্ষন পর্যন্ত তারা এ লাগাতার ধর্মঘট চালিয়ে যাবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD