অর্পন রকি:একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে চুয়ডাঙ্গা-২ আসনের জীবননগর উপজেলার আওয়ামী লীগ নেতা কর্মীরা।
আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে চুয়ডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী দুই দুই বারের নির্বাচিত সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের প্রচার প্রচারনায় আওয়ামী লীগ নির্বাচনী মাঠে রয়েছে এগিয়ে।
জীবননগর উপজেলা শহরে উপজেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ নির্বাচনী এলাকায় প্রধান প্রধান ফটকে ব্যানার ফেস্টুন লাগিয়ে প্রচার প্রচারণা করছে। এছাড়াও মানুষের দুয়ারে দুয়ারে যেয়ে ভোট ও দোয়া কামনা করছেন।চু
য়াডাঙ্গা-২ আসনে জীবননগর উপজেলায় আনান্য রাজনৈতিক দল থাকলেও নির্বাচনী মাঠে তাদের প্রচারণা তেমন লক্ষ্য করা যাচ্ছে না। ফলে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ ছাড়া আর কোন দলের কার্যক্রম চোখে তেমন পড়ছে না।