শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন-স্পেন চলচ্চিত্র সহযোগিতা বৃদ্ধি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চীন সফর করেছেন। প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর সঙ্গে সাক্ষাতের সময় বলেন, স্পেনের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক আরও উন্নত করতে চায় চীন। একযোগে দু’দেশের গণকল্যাণ বৃদ্ধি করা হবে, চীন-ইউরোপ সম্পর্কে প্রাণশক্তি যোগানো হবে এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন এগিয়ে নেওয়া হবে। স্পেনের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, চীন হচ্ছে ইইউ’র গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার। ইউরোপ-চীন সম্পর্কের স্থিতিশীল উন্নয়নে স্পেন বরাবরই সমর্থন করে। চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময়, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন, সবুজ জ্বালানিসহ নানা খাতের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদার করতে চায় স্পেন।

এ ছাড়া, বেইজিংয়ে দু’পক্ষ চলচ্চিত্র সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এতে দু’পক্ষ চলচ্চিত্র খাতের বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করবে। এতে দু’দেশের সাংস্কৃতিক বিনিময় ও দ্বিপাক্ষিক সম্পর্কের উচ্চ মানের উন্নয়নে নতুন প্রাণশক্তি যুক্ত হবে।

চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বড় চলচ্চিত্র বাজার। বিশ্বের প্রযোজক ও নির্মাতারা চীনের বাজারে আরও বেশি প্রবেশ করতে চান। তবে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইচ্ছামত শুল্ক বাড়াচ্ছে। এর জবাবে চীনের চলচ্চিত্র প্রশাসন জানায়, ‘মার্কিন চলচ্চিত্র আমদানির পরিমাণ কিছুটা কমাবে চীন’। যুক্তরাষ্ট্র ইচ্ছামত শুল্ক বৃদ্ধির আচরণ চীনে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি, পরিচালক ও নির্মাতাদের জন্য অনিশ্চয়তা বয়ে আনছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন দের লিয়েন আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ শুল্ক খাতে একমত না হলে, ইইউ যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত বড় কোম্পানির উপর ব্যবস্থা নেবে। মার্কিন সরকারের শুল্ক আরোপের কার্যক্রম তার নিজস্ব পরিষেবা বাণিজ্যের মূল শিল্পের জন্য ক্ষতি ডেকে আনছে!

চীনের উচ্চ মানের উন্মুক্তকরণ এগিয়ে যাওয়ার পাশাপাশি, চীনা বাজারের সুযোগ আরও বাড়ছে। চীন ও স্পেনের চলচ্চিত্র সহযোগিতা থেকে বোঝা যায়, চীন অব্যাহতভাবে উন্মুক্ত হচ্ছে। চীন স্পেনের মত অংশীদারের সঙ্গে যৌথভাবে বহুপক্ষবাদ রক্ষা করবে এবং মুক্ত বাণিজ্য ও আর্থিক বিশ্বায়নে সমর্থন দেবে।

সূত্র : আকাশ-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD