শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন-রাশিয়া সম্পর্কে শক্তিশালী ও কৌশলগত মূল্য রয়েছে:পুতিন-সি ফোনালাপ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

গত সোমবার বিকেলে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেন।

এ সময় সি চিন পিং বলেন, চীনা বসন্ত উৎসবের প্রাক্কালে, প্রেসিডেন্টের পুতিনের সঙ্গে ভিডিও-বৈঠকে, বছরব্যাপী চীন-রাশিয়া সম্পর্কের উন্নয়নের জন্য পরিকল্পনা ও নির্দেশনা ঠিক করা হয় এবং বেশ কয়েকটি প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে দু’দেশের সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। দুই দেশের বিভাগগুলো, তাদের ঐকমত্য অনুসারে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের কার্যক্রম পরিচালনা করা।

সি বলেন, ইতিহাস ও বাস্তবতা অনুসারে, চীন ও রাশিয়া পরস্পরের ভালো প্রতিবেশী, তারা সুখ-দুঃখ শেয়ার করে একে অপরকে সমর্থন করে। দু’দেশ অভিন্ন উন্নয়ন-পথে একে অপরের প্রকৃত বন্ধু। চীন-রাশিয়া সম্পর্কের একটি শক্তিশালী অভ্যন্তরীণ চালিকাশক্তি ও অনন্য কৌশলগত মূল্য রয়েছে। এগুলো কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয় এবং কোনো তৃতীয় পক্ষ দ্বারা প্রভাবিতও নয়। চীন ও রাশিয়ার উন্নয়ন-কৌশল ও বৈদেশিক নীতি দীর্ঘমেয়াদী। আন্তর্জাতিক পরিস্থিতির যত পরিবর্তনই ঘটুক না কেন, চীন-রাশিয়া সম্পর্ক শান্তভাবে সামনে এগিয়ে যাবে, একে অপরের উন্নয়ন ও পুনরুজ্জীবনে অবদান রাখবে এবং আন্তর্জাতিক সম্পর্কে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি সঞ্চার করবে।

জবাবে পুতিন বলেন, রাশিয়া চীনের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং নতুন বছরে চীনের সাথে উচ্চ-স্তরের বিনিময় বজায় রাখার, বাস্তব সহযোগিতা আরও গভীর করার এবং বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী যৌথভাবে উদযাপনের জন্য উন্মুখ।

তিনি বলেন, চীনের সাথে সম্পর্ক উন্নয়ন রাশিয়ার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির একটি কৌশলগত সিদ্ধান্ত। এটি কোনোভাবেই একটি স্থবির পদক্ষেপ নয় এবং কোনো অস্থায়ী ঘটনা দ্বারা প্রভাবিত হবে না বা বাইরের হস্তক্ষেপ মুক্ত। বর্তমান পরিস্থিতিতে, রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা নতুন যুগে দুই দেশের সমন্বয়ের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ এবং এটি একটি ইতিবাচক সংকেতও দেবে যে, রাশিয়া ও চীন আন্তর্জাতিক বিষয়ে স্থিতিশীল ভূমিকা পালন করে।

পুতিন রাশিয়া-মার্কিন যোগাযোগের সর্বশেষ উন্নয়ন এবং ইউক্রেনীয় সংকটে রাশিয়ার নীতিগত অবস্থান সম্পর্কে অবহিত করেন এবং বলেন যে, মস্কো রাশিয়া-ইউক্রেন সংঘাতের মূল কারণগুলো দূর করতে এবং একটি টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তি পরিকল্পনায় পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ।

সি চিন পিং জোর দিয়ে বলেন, ইউক্রেন সংকট শুরু থেকেই তিনি তা সমাধানের জন্য “চারটি পদক্ষেপ”-এর মতো মৌলিক প্রস্তাবনা তুলে ধরেছিলেন। গত সেপ্টেম্বরে, চীন, ব্রাজিল ও বিশ্বের দক্ষিণের কিছু দেশ যৌথভাবে ইউক্রেন সংকটের ওপর “শান্তির বন্ধু” গোষ্ঠী প্রতিষ্ঠা করে, যাতে সংকটের রাজনৈতিক সমাধানের জন্য একটি পরিবেশ ও পরিস্থিতি তৈরি করা যায়। সংকট সমাধানে রাশিয়া এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের ইতিবাচক প্রচেষ্টাকে চীন স্বাগত জানায়। উভয় নেতা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতেও সম্মত হয়েছেন।

সূত্র : স্বর্ণা-আলিম-লিলি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD