শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে চীনের বিরুদ্ধে সাইবার আক্রমণ বন্ধের তাগিদ দিয়েছে

শুয়েই ফেই ফেই
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক:

চীনের রাষ্ট্রীয় কম্পিউটার ভাইরাস আকস্মিক মোকাবিলা কেন্দ্র ১৩ সেপ্টেম্বর ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরো এনএসএ’র ইন্টারনেট অস্ত্র ‘সাকশেনচার’ বিশ্লেষণ প্রতিবেদন’ প্রকাশ করেছে।

সম্প্রতি চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি বিদেশের সাইবার আক্রমণের শিকার হয়েছে, চীনের রাষ্ট্রীয় কম্পিউটার ভাইরাস আকস্মিক মোকাবিলা কেন্দ্র এ বিষয়ে তদন্ত করে খুঁজে পেয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক সার্ভারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরো অর্থাৎ এনএসএ’র হ্যাকারদের অস্ত্র ‘সাকশেনচার’ আছে।

বিশ্লেষণের পর জানা যায়, এই হ্যাকার অস্ত্রের প্রধান ফাংশন হল নির্ধারিত লক্ষ্যবস্তুর হোস্টে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড চুরি করা।
বিশ্লেষণ থেকে জানা যায়, ‘সাকশেনচার’ শুধু ইউজারের অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড চুরি করে না যায় তা নয় বরং আক্রমণকারী যে তথ্য পেতে চায়, সেসব তথ্য চুরি করতে সক্ষম। এটি খুব শক্তিশালী এক নেটওয়ার্ক অস্ত্র।

এ ছাড়া প্রযুক্তি দল বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য সংস্থার নেটওয়ার্কে ‘সাকশেনচার’ আক্রমণের চিহ্ন পেয়েছে। যা খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের এনএসএ’র আওতাধীন বিশেষ আক্রমণ কার্যক্রম কার্যালয় অর্থাৎ ‘সাকশেনচার’ দিয়ে ব্যাপক আকারের সাইবার হামলার প্রমাণ।

এই সম্বন্ধে চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে চীনের বিরুদ্ধে সাইবার আক্রমণ বন্ধ করা এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে অভিযোগের ব্যাখ্যা দেওয়ার তাগিদ দিয়েছে।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের এই অবস্থান ব্যাখ্যা করেছেন।

তিনি বলেন, এই প্রতিবেদনে চীনের বিরুদ্ধে মার্কিন হ্যাকিংয়ের বিস্তারিত তথ্য ও প্রমাণ পাওয়া যায়। চীন ইতোমধ্যে বিভিন্ন পদ্ধতিতে যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে সাইবার আক্রমণ বন্ধ করা এবং সঠিক ব্যাখ্যা দিতে বলেছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো জবাব দেয় নি।

তিনি জোর দিয়ে বলেন, মার্কিন আচরণ চীনা সংস্থার প্রযুক্তিগত গোপনীয়তা হরণ করেছে। চীনের গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা সংস্থা এবং ব্যক্তিগত তথ্য নিরাপত্তার ক্ষতি করেছে। সূত্র:সিএমজি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD