শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন-মালয়েশিয়া সাংস্কৃতিক বিনিময়ের একটি নতুন অধ্যায়

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মালয়েশিয়া সফর উপলক্ষ্যে, গত (মঙ্গলবার) চায়না মিডিয়া গ্রুপ সিএমজির উদ্যোগে ‘যৌথভাবে সমৃদ্ধ উন্মোচন’ শীর্ষক চীন-মালয়েশিয়া মানব ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। চীনের উপ-প্রচারমন্ত্রী, সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং, মালয়েশিয়ার বিজ্ঞান ও উদ্ভাবনমন্ত্রী চ্যাং লিহ কাং, মালয়েশিয়ার টেলিযোগাযোগ উপমন্ত্রী তেও নি চিং অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। মালয়েশিয়ার অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, একাডেমি এবং গণমাধ্যমের দুই শতাধিক প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেন হাই সিয়োং বলেন, চায়না মিডিয়া গ্রুপ সর্বদা চীন-মালয়েশিয়া বন্ধুত্বের রেকর্ডার, বর্ণনাকারী ও প্রবর্তক হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে সিএমজি মালয়েশিয়ার প্রাসঙ্গিক বিভাগ এবং মূলধারার গণমাধ্যমের সাথে সহযোগিতা আরও গভীর করেছে, দু’দেশের জনগণের সাধারণ উদ্বেগের উপর আলোকপাত করেছে এবং ‘আমাদের গল্প’, ‘বিশ্ব দেখুন’ এবং ‘এশীয় দৃষ্টিভঙ্গির’ মতো প্রোগ্রাম চালু করেছে, আধুনিকীকরণের যাত্রায় দুই দেশের মধ্যে পারস্পরিক সমর্থন, সাধারণ উন্নয়নের প্রাণবন্ত অনুশীলন ছড়িয়ে দিয়েছে এবং চীন-মালয়েশিয়া বন্ধুত্বের উষ্ণ স্রোত সংগ্রহ করেছে। সিএমজি মালয়েশিয়ান বন্ধুদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায়, যাতে যৌথভাবে চীন-মালয়েশিয়া সাংস্কৃতিক বিনিময়ের একটি নতুন অধ্যায় রচনা করা যায় এবং কর্মকাণ্ডের মাধ্যমে একটি নতুন স্তরে চীন-মালয়েশিয়া অভিন্ন কল্যাণের সমাজ গঠনে আরও অবদান রাখা যায়।

চ্যাং লিহ কাং এই সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছেন। তার বক্তৃতায় তিনি বলেন, মালয়েশিয়া ও চীনের বন্ধুত্ব হাজার হাজার বছর ধরে টিকে আছে। মালয়েশিয়া ও চীনের নেতাদের কৌশলগত নির্দেশনায়, দুই দেশই জয়-জয় সহযোগিতার এক চমৎকার অধ্যায় রচনা করে চলেছে। মালয়েশিয়া ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় এবং জনগণের সঙ্গে জনগণের বন্ধন উন্নীত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে, আশা করা যায়, সিএমজি ও মালয়েশিয়ার সব পক্ষের মধ্যে একাধিক খাতে ব্যবহারিক সহযোগিতা দু’দেশের জনমতের ভিত্তিকে আরও সুসংহত করবে, দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়নকে উৎসাহিত করবে এবং মালয়েশিয়া-চীন বন্ধুত্বের ধারাবাহিকতায় নতুন অবদান রাখবে।

সূত্র : শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD