শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন-মার্কিন যুক্তরাষ্ট্রের উচিৎ পরস্পরকে সম্মান প্রদর্শন করা;ওয়াং ই

শুয়েই ফেই ফেই:
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

গত শুক্রবার ও শনিবার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, সিপিসি’র বৈদেশিক কার্যালয়ের মহাপরিচালক ওয়াং ই ব্যাংককে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা-বিষয়ক সহকারী জ্যাক সুলিভানের সঙ্গে নতুন দফা বৈঠক করেছেন।

দু’পক্ষ দু’দেশের রাষ্ট্রপ্রধানদের সান ফ্রান্সিসকো বৈঠকের মতৈক্য বাস্তবায়ন করা, সঠিকভাবে চীন-মার্কিন সম্পর্ক মোকাবিলা করার বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ কৌশলগত যোগাযোগ করেছে।

ওয়াং ই বলেন, চলতি বছর চীন-মার্কিন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী। দু’দেশের উচিত এ সুযোগে অভিজ্ঞতার আলোকে আচরণ করা, পরস্পরকে সম্মান প্রদর্শন করা এবং পরস্পরের কেন্দ্রীয় স্বার্থের ক্ষতি না করা।

ওয়াং ই বলেন, তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার। তাইওয়ান অঞ্চলের নির্বাচন ‘অঞ্চলটি চীনের অংশ’- এমন বাস্তবতা পরিবর্তন করবে না। তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় ঝুঁকি এবং চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল “তাইওয়ান স্বাধীনতা প্রয়াসীরা”।

যুক্তরাষ্ট্রকে অবশ্যই এক-চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহার মেনে চলতে হবে, “তাইওয়ান স্বাধীনতার প্রয়াসীদের” সমর্থন না করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে এবং চীনের শান্তিপূর্ণ পুনর্মিলনকে সমর্থন দিতে হবে।

ওয়াং ই উল্লেখ করেন যে, সব দেশের জাতীয় নিরাপত্তার উদ্বেগ রয়েছে, তবে সেগুলো অবশ্যই বৈধ ও যুক্তিসঙ্গত হতে হবে এবং প্যান-রাজনীতিকরণ বা প্যান-নিরাপত্তায় জড়ানো যাবে না, একে অন্য দেশের উন্নয়ন রোধ ও দমনে ব্যবহার করা উচিত নয়। উভয় পক্ষই জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমানা নিয়ে আরও আলোচনায় সম্মত হয়েছে।

উভয় পক্ষ যৌথভাবে “সান ফ্রান্সিসকো ভিশন” বাস্তবায়নে সম্মত হয়েছে। দুই রাষ্ট্রপ্রধান নিয়মিত যোগাযোগ বজায় রাখতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য কৌশলগত দিকনির্দেশনা প্রদান করতে সম্মত হয়েছে; চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবক্ষেত্রে এবং সবস্তরে বিনিময় বাড়ানো এবং ভাল ব্যবহার করতে রাজি হয়েছে; চীন-মার্কিন সম্পর্কের দিকনির্দেশনার নীতিগুলো নিয়ে আলোচনা করা হবে। দুই দেশের মধ্যে মানুষে মানুষে এবং সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণের জন্য আরও ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD