শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন দু’দেশের জন্যই কল্যাণকর: বেইজিং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

১লা এপ্রিল চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও একে অপরের সাফল্যের অংশীদার হওয়া, চীন ও ভারতের জনগণের মৌলিক স্বার্থের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।

মুখপাত্র বলেন, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদি মুর্মু এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন-বার্তা বিনিময় করেছেন।
মুখপাত্র কুও বলেন, চীন ও ভারত প্রাচীন সভ্যতার দেশ, দুটি বড় উন্নয়নশীল দেশ, এবং ‘গ্লোবাল সাউথ’-এর গুরুত্বপূর্ণ সদস্য। দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের গুরুত্বপূর্ণ সময়পর্বে এসে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, “ভারতের সাথে যৌথ প্রচেষ্টা চালিয়ে ও দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের কৌশলগত নির্দেশনায়, দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত উচ্চতা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখতে ও পরিচালনা করতে চীন ইচ্ছুক। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীর সুযোগ কাজে লাগিয়ে, দু’পক্ষের কৌশলগত পারস্পরিক আস্থা বাড়াতে হবে, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে হবে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় গভীরতর করতে হবে, যৌথভাবে চীন-ভারত সীমান্ত এলাকার শান্তি রক্ষা করতে হবে, এবং চীন-ভারত সম্পর্ককে সুষ্ঠু ও স্থিতিশীল পথে এগিয়ে নিতে হবে।”

সূত্র : ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD