শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন বিশ্বে সহযোগিতা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

ছাই ইউয়ে মুক্তা
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

চীনা প্রতিনিধিদল নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ও ধারাবাহিক বহুপক্ষীয় সম্মেলনে অংশ নেয়। চীনা পররাষ্ট্রমন্ত্রী কয়েক ডজন পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

বিশ্বের জটিল পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের সম্মেলন আয়োজিত হয়েছে। কোভিড-১৯ মহামারী এখনও ছড়িয়ে পড়ছে, বিশ্বের অর্থনীতিতে মন্দার ঝুঁকি তীব্রতর হচ্ছে, ইউক্রেন সংঘর্ষের ফলে বিশ্বব্যাপী জ্বালানিসম্পদ ও খাদ্যশস্যের সংকট সৃষ্টি হচ্ছে। আরও বিপজ্জনক বিষয় হচ্ছে, স্নায়ুযুদ্ধের মানসিকতা ও গোষ্ঠী রাজনীতির আভাস আবার দেখা যাচ্ছে এবং একতরফাবাদ ওসংরক্ষণবাদ মাথা চাড়া দিয়ে উঠছে।

এ পটভূমিতে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘে তাঁর ভাষণে বিশ্বের সামনে পুনরায় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘বিশ্ব নিরাপত্তা প্রস্তাব’ ও ‘বিশ্ব উন্নয়ন প্রস্তাব’তুলে ধরেন। তিনি বলেন, শান্তি চাই, তবে প্রতিদ্বন্দ্বিতা চাই না; ঐক্য চাই, বিচ্ছিন্নতা চাই না; ন্যায্যতা চাই, উৎপীড়ন চাই না। এর মাধ্যমে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে চীনের নীতি ও অবস্থান এবং বিশ্বের অধিকাংশ দেশের অভিন্ন মতামত তুলে ধরেছেন।

৭৭তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট করোসি কাসাবা বলেছেন, চীন সাধারণ পরিষদের বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ প্রস্তাব বর্তমানের চ্যালেঞ্জ মোকাবিলার পথ বাতলে দিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস বলেন, চীন স্থায়ীভাবে বহুপক্ষবাদ সমর্থন করে আসছে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ‘বিশ্ব উন্নয়ন প্রস্তাব’ সমর্থন করার কথাও ঘোষণা করেন গুতেরহিস। তিনি আশা করেন, এ প্রস্তাব জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নে সহায়ক প্রমাণিত হবে।
সূত্র: সিএমজি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD