শিরোনাম :
সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিক্ষোভে উত্তাল অরুণাচল: আকাশপথে বিপুল আধাসামরিক বাহিনী মোতায়েন করল ভারত অগ্রহায়ণের আগেই পঞ্চগড়ে শীতের পদধ্বনি: তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫.৪ ডিগ্রিতে কক্সবাজার পর্যন্ত ছুটল মহানগর এক্সপ্রেস: ঢাকা ও মধ্যবর্তী জেলাবাসীর সৈকতযাত্রায় নতুন দিগন্ত টানা তিনবার কোপা ট্রফি জয়: ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা ও গার্ড অব অনার অবমাননা: জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ জাপান বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু: টোকিওতে সানাইয়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন

চীন ও লাতিন আমেরিকার মধ্যে শিল্প সহযোগিতা প্রসারিত হচ্ছে; সিএমজি পরিচালক শেন হাই সিয়োং

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের দশম বার্ষিকী উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপ,লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ানে জাতিসংঘের অর্থনৈতিক কমিশন যৌথভাবে ২০২৩ সালের ‘চায়না ফিল্ম ফেস্টিভ্যাল’ স্ক্রিনিং ইভেন্ট স্থানীয় সদর দফতরে অনুষ্ঠিত হয়েছে।

এই স্ক্রিনিং ইভেন্টে সিজিটিএনের ডকুমেন্টারি ‘স্বপ্নের নীল সাগর গড়ো’  প্রথমবারের মতো দেখানো হয়।এই তথ্যচিত্রটি চীন ও লাতিন আমেরিকার ছয়টি দেশে চিত্রায়িত হয়েছে, যা চীন ও লাতিন আমেরিকার মধ্যে ‘সভ্যতার পারস্পরিক শিক্ষা, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা এবং উভয়ের জয় উন্নয়ন’ এর সুন্দর দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। চিলি ও জাতিসংঘের ইকোনমিক কমিশন ফর লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ানের কর্মকর্তা, চিলিতে লাতিন আমেরিকান দেশগুলির কূটনীতিক এবং চিলির সর্বস্তরের অতিথিসহ প্রায় একশজন অংশ নেন।
চায়না মিডিয়া গ্রুপের পরিচালক শেন হাই সিয়োং তার বক্তৃতায় বলেন, ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্বের কাছে ‘যৌথভাবে রেশমপথ অর্থনৈতিক বেল্ট নির্মাণ’ এবং ‘যৌথভাবে ২১ শতকের  সামুদ্রিক রেশমপথ নির্মাণের’ উদ্যোগ পেশ করেন। চীন ও লাতিন আমেরিকার মধ্যে, বিনিয়োগ, বাণিজ্য,শিল্প সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি ক্ষেত্রে, ‘এক অঞ্চল, এক পথ’ ইতিমধ্যে হাজার হাজার বাস্তব প্রকল্প গ্রহণ করেছে  এবং সব দেশের মানুষকে উপকৃত করেছে। চায়না মিডিয়া গ্রুপ দেশ-বিদেশি  বন্ধুদের সঙ্গে ফিল্মের মাধ্যমে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজের ধারণা প্রচার করবে এবং ‘এক অঞ্চল, এক পথের’ নতুন অধ্যায় সূচনা করবে।

জাতিসংঘের ইকোনমিক কমিশন ফর লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ানের নির্বাহী সচিব সালাজার সিরিনাকিস তার বক্তৃতায় বলেন যে, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ আন্তর্জাতিক ব্যবস্থায় নতুন বহুপাক্ষিক মাত্রা যোগ করেছে এবং অবকাঠামো নির্মাণ ও টেকসই উন্নয়নে অবদান রেখেছে।
সূত্র:জিনিয়া-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD