শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন ও কাজাখস্তানের প্রেসিডেন্টদের বৈঠক

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে গত সোমবার বিকেলে আস্তানায় বৈঠক করেছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ।

বৈঠককালে সি বলেন, চীন ও কাজাখস্তানের সম্পর্ক বিভিন্ন পরীক্ষার পাস করেছে এবং বরাবরই ঘনিষ্ঠভাবে চলছে। এটি পাহাড় ও নদীর সাথে সংযুক্ত থাকার ভৌগোলিক সুবিধা এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বন্ধুত্বের ঐতিহাসিক উত্তরাধিকার ও দু’দেশের অভিন্ন উন্নয়নের অনিবার্য সিদ্ধান্ত। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের যৌথ প্রয়াসে দ্বিপাক্ষিক অভিন্ন কল্যাণের সমাজ আরো সমৃদ্ধ হয়েছে এবং বাস্তব ও জনগণের গণজীবিকার জন্য সহায়ক সাফল্য ব্যাপকভাবে দেখা গেছে।

চীন বরাবরই কৌশলগত ও দীর্ঘকালীন দিক থেকে কাজাখস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করে আসছে। আগামীতেও দৃঢ়ভাবে দ্বিপাক্ষিক মৈত্রী সুসংবদ্ধ করবে এবং এ সম্পর্কের মাধ্যমে আঞ্চলিক ও বিশ্বের শান্তি ও উন্নয়নে আরো বেশি অবদান রাখবে।
সি জোর দিয়ে বলেন যে, চীন ও কাজাখস্তান নিজ নিজ উন্নয়ন ও পুনরুত্থানের গুরুত্বপূর্ণ সময়পর্ব পার করছে, তাই যৌথভাবে সার্বিক সহযোগিতা বাস্তবায়ন করা জরুরি। দু’দেশের উচিৎ, উচ্চমানে কৌশলগত ও পারস্পরিক আস্থায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা, পরস্পরের সাথে জড়িত কেন্দ্রীয় স্বার্থ ও উদ্বেগের ইস্যুতে সমর্থন দেওয়া, জটিল আন্তর্জাতিক অবস্থায় পরস্পরকে সহায়তা দেওয়া এবং পারস্পরিক উন্নয়নে সহযোগিতা করা। গুণগতমানে ‘বেল্ড অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণে দু’পক্ষের সহযোগিতার মান উন্নীত করা, বাণিজ্য, পুঁজি বিনিয়োগ ও জ্বালানি সম্পদসহ বিভিন্ন খাতের সহযোগিতা বজায় রাখার পাশাপাশি আন্তদেশীয় রেলপথ প্রকল্প ও বন্দর ব্যবস্থাপনার রূপান্তর উন্নত করা, হাইটেক প্রযুক্তির সহযোগিতা আর সবুজ টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা। সার্বিকভাবে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, আইন প্রণয়নকারী ও প্রতিরক্ষার বিনিময় উন্নত করা, যৌথভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জরুরি প্রশাসন গভীরতর করা। তাছাড়া বহুমুখী সাংস্কৃতিক বিনিময় উন্নত করা, কাজাখস্তানে ‘চীনা পর্যটন বর্ষ’ অনুষ্ঠানের আয়োজনে যুবক, মিডিয়া, বুদ্ধিজীবিদের মধ্যে আদান-প্রদান জোরদার করা হবে।

সি জোর দিয়ে বলেন যে, জটিল ও পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন ও কাজাখস্তানের উচিত দৃঢ়ভাবে জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইন সংরক্ষণ করা, বাস্তবভাবে বহুপক্ষবাদ অনুশীলন করা, উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা করা। দ্বিতীয় চীন ও মধ্য এশিয়ার শীর্ষ-সম্মেলনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কাজাখস্তান, তা চীন ও মধ্য এশিয়ার সহযোগিতার নতুন অধ্যায়ন উন্মোচন করবে। শাংহাই সহযোগিতা সংস্থার পালাক্রমিক চেয়ারম্যান হিসেবে চীনও বিভিন্ন সদস্যদেশের সাথে এ সংস্থার নতুন উন্নয়ন ও ভুমিকা পালনে প্রচেষ্টা চালাবে।

তোকায়েভ বলেছেন, চীন কাজাখস্তানের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, ঘনিষ্ঠ বন্ধু ও আস্থাশীল অংশীদার। দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বিক কৌশলগত অশীদারিত্বের সম্পর্কের নতুন স্বর্ণ যুগে প্রবশ করছে, তা দু’দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে। সার্বভৌমত্ব, নিরাপত্তাসহ বিভিন্ন খাতে পরস্পরকে সমর্থন দেয় দু’দেশ। প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র কার্যক্রমে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। কাজাখস্তান চীনের সাথে বিভিন্ন খাতের সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক। দু’দেশ যৌথভাবে গুণগতমানে ‘বেল্ড এ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ করবে, বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, শিল্প, কৃষি, জ্বালানি সম্পদ ও পরিবহনসহ বিভিন্ন খাতের সহযোগিতা সম্প্রসারণ করবে, সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া ও পর্যটনসহ বিভিন্ন খাতের বিনিময় জোরদার করবে। চীনের সাথে জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিকস, চীন-মধ্য এশিয়া ব্যবস্থাসহ বহুপক্ষীয় ব্যবস্থাপনায় ঘনিষ্ঠ সহযোগিতা করবে, যাতে আন্তর্জাতিক শৃঙ্খলা আরো ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্তি দিকে এগিয়ে নেয়া যায়।

সূত্র : সুবর্ণা-হাশিম-রুবি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD