শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন উচ্চপর্যায়ের উন্মুক্ততার প্রচার অব্যাহত রাখবে:বেইজিংয়ে‘১+১০’ সংলাপ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

চীন উচ্চপর্যায়ের উন্মুক্ততার প্রচার অব্যাহত রাখবে এবং বৈশ্বিক অর্থনীতির সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী আন্তর্জাতিক দায়িত্ব পালন করবে। বেইজিংয়ে আয়োজিত ‘১+১০’ সংলাপ অনুষ্ঠানে সোমবার চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এ কথা বলেছেন।

বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার নেতাদের সঙ্গে নীতি বিষয়ক আলোচনা জোরদার করতে এই সংলাপের আয়োজন করা হয়।
এই প্রথমবারের মতো সংলাপে যোগদানের সংখ্যা ছয় থেকে বেড়ে ১০-এ উন্নীত হয়েছে। নতুন যুক্ত হওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড), ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটলমেন্টস এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক।
উদ্বোধনী বক্তব্যে লি ছিয়াং বলেন, বৈশ্বিক সাধারণ সমৃদ্ধি প্রচারের লক্ষ্যে উন্নয়নের বিষয়ে আরও বড় ঐক্যমত তৈরির উদ্দেশ্যে চীন ‘বন্ধুদের পরিসর’ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, অর্থনৈতিক বৈশ্বিকীকরণে বাধা সৃষ্টিকারী কিছু দেশ সহজেই উচ্চ শুল্ক আরোপ ও সুরক্ষার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

লি জানান, ২০২০ সাল থেকে বিশ্বব্যাপী নতুন বৈষম্যমূলক বাণিজ্য ও বিনিয়োগের বিধিনিষেধের সংখ্যা বেড়েছে।
অর্থনৈতিক বিশ্বায়ন ও বহুপাক্ষিকতার সমর্থক হিসেবে চীন বিশ্ব অর্থনীতিতে শক্তি যোগাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী লি বলেন, চীন সামষ্টিক অর্থনৈতিক নীতির কার্যক্রম জোরদার করবে, অভ্যন্তরীণ চাহিদা ও ভোগ বৃদ্ধিতেও কাজ করবে।

তিনি আরও বলেন, চীন ব্যাপক সংস্কার চালিয়ে যাবে, একটি ঐক্যবদ্ধ জাতীয় বাজার গড়ে তুলবে এবং বৈজ্ঞানিক ও শিল্প উদ্ভাবনকে অগ্রসর করবে। উন্নয়নের সুযোগ বিশ্বব্যাপী ভাগাভাগি করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, চীন আরও স্বতন্ত্র উন্মুক্ততার নীতি গ্রহণ করবে এবং উচ্চমানের মুক্ত বাণিজ্য অঞ্চল সম্প্রসারণ করবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতারা চীনের অসাধারণ অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। তারা বলেন, চীনের অর্থনৈতিক রূপান্তর ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি তাদের গভীর আস্থা রয়েছে।

চীনের সঙ্গে সহযোগিতা জোরদার, বহুপাক্ষিকতা ও বিশ্বায়ন প্রক্রিয়া সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রচারে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তারা।
সূত্র: ফয়সল, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD