শিরোনাম :
সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিক্ষোভে উত্তাল অরুণাচল: আকাশপথে বিপুল আধাসামরিক বাহিনী মোতায়েন করল ভারত অগ্রহায়ণের আগেই পঞ্চগড়ে শীতের পদধ্বনি: তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫.৪ ডিগ্রিতে কক্সবাজার পর্যন্ত ছুটল মহানগর এক্সপ্রেস: ঢাকা ও মধ্যবর্তী জেলাবাসীর সৈকতযাত্রায় নতুন দিগন্ত টানা তিনবার কোপা ট্রফি জয়: ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা ও গার্ড অব অনার অবমাননা: জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ জাপান বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু: টোকিওতে সানাইয়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন

চীন আরব দেশগুলোর ৯৮ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা দেবে

ছাই ইউয়ে মুক্তা, বেইজিং:
  • প্রকাশের সময়: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক: রিয়াদে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রথম চীন-জিসিসি শীর্ষ সম্মেলনে আরব দেশগুলোর সাথে তাঁর দেশের সহযোগিতার ৮-দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

সি চিন পিং কর্তৃক ঘোষিত ৮-দফা কর্মপরিকল্পনা হচ্ছে: প্রথমত,চীন-আরব সহযোগিতা ও সহায়তা পরিকল্পনা বাস্তবায়নে বেইজিং ৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দেবে। আরব দেশগুলোর উৎপাদিত শক্তি, অবকাঠামো, জ্বালানিসম্পদ ও সবুজ

ব্যাংকিংয়ের ক্ষেত্রে বিনিয়োগ করবে চীন। চীন আরব দেশগুলোকে ঋণ-সহায়তাও দেবে। চীন এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংককে আরব দেশগুলোর আরও উচ্চ মানেরও নিম্ন খরচের অবকাঠামো ব্যবস্থায় বিনিয়োগে উৎসাহিত করবে। এছাড়া, চীন আরব দেশগুলোর মধ্যেস্বল্পোন্নতদেশগুলোর ৯৮ শতাংশ পণ্যকেশুল্কমুক্ত সুবিধা দেবে। ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন ও সিরিয়াকে মানবিক সহায়তা দেবে চীন। ২০২৭ সালে চীন-আরব বাণিজ্যের মোট পরিমাণ হবে ৪৩০ বিলিয়ন মার্কিন ডলার।

দ্বিতীয়ত, চীন আরব দেশগুলোতে ৫টি আধুনিক কৃষি যৌথ পরীক্ষাগার এবং ৫০টি কৃষি প্রযুক্তি সহযোগিতা প্রদশর্নীকেন্দ্র নির্মাণ করবে।চীন আরব দেশগুলোতে ৫০০জন কৃষিপ্রযুক্তির বিশেষজ্ঞ পাঠাবে;
তৃতীয়ত, চীন আরব দেশগুলোতে পাঁচটি চীনা ঐতিহ্যগত চিকিৎসা সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়ন করবে এবং সেসব দেশে চীনা চিকিৎসক দল পাঠাবে।

চতুর্থত, চীন আরব দেশগুলোতে খরা, মরুকরণ ও ভূমিক্ষয় সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র নির্মাণ করবে। চীন ফেংইউন জলবায়ু উপগ্রহ ও বেইজিং বিশ্ব আবহাওয়া কেন্দ্র ব্যবহার করে আরব দেশগুলোকে দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনে সহায়তা করবে। চীন আরব দেশগুলোকে ৩০০টি অগ্রণী প্রযুক্তি সরবরাহ করবে।

পঞ্চমত, চীন নিজের জ্বালানি সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থাকে আরব দেশগুলোর ৫ মিলিয়ন কিলোওয়াট মোট ইনস্টল ক্ষমতাসহ পুনর্নবীকরণযোগ্য শক্তিপ্রকল্পে অংশ নিতে উৎসাহ দেবে;
ষষ্ঠত, চীন আরব দেশগুলোর রাজনৈতিক পার্টি, সংসদ, গণমাধ্যম ও থিঙ্কট্যাংকের এক হাজার প্রতিনিধিকে চীন সফরে আমন্ত্রণ জানাবে। চীন আরব দেশগুলোর সঙ্গে সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা জোরদার করবে।

সপ্তমত, চীন দু’পক্ষের যুবক উন্নয়ন ফোরাম ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়ন করবে। চীন ১০০জন আরব যুববিজ্ঞানীকে বিজ্ঞান নিয়ে গবেষণা করতে আমন্ত্রণ জানাবে এবং ৩ হাজার আরব কিশোরকে চীন-আরব সাংস্কৃতিক যোগাযোগে অংশ নেওয়ার সুযোগ দেবে;
অষ্টমত, চীন আরব দেশগুলোর প্রতিরক্ষা বিভাগ ও বাহিনীর সঙ্গে কৌশলগত সংলাপ, সমুদ্রে নিরাপত্তা, আন্তর্জাতিক শান্তি রক্ষা ও বিশেষ প্রযুক্তি খাতে যোগাযোগ বাড়াবে।সূত্র: ছাই ইউয়ে, সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD