শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম সম্মেলন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

চীনের হুনান প্রদেশের ছাংশা শহরে, গত ১১ মে,বুধবার, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি অভিনন্দনবার্তা পড়ে শোনান। ফোরামে আফ্রিকার যৌথ সভাপতিরাষ্ট্র কঙ্গো- ব্রাজাভিলের পররাষ্ট্রমন্ত্রী জিন-ক্লদ গাকোসো, প্রেসিডেন্ট ডেনিস সাসু-নুয়েসোর অভিনন্দনবার্তা পড়ে শোনান। ফোরামের সদস্যদেশগুলোর শতাধিক কর্মকর্তা, আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ ও রাষ্ট্রদূতগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে ওয়াং ই বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং চীন ও আফ্রিকার ঐক্যবদ্ধ সহযোগিতার গুরুত্বপূর্ণ তাৎপর্য ব্যাখ্যা করেছেন এবং আফ্রিকার সাথে বৈদেশিক উন্মুক্তকরণ ও সহযোগিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছেন, যা নতুন যুগে দু’পক্ষের যৌথভাবে আধুনিকায়ন বাস্তবায়ন আর অভিন্ন কল্যাণের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে। গত সেপ্টেম্বরে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন আয়োজিত হয়, যা ছিল দু’পক্ষের নতুন যাত্রা। সেই থেকে দু’পক্ষ সক্রিয়ভাবে ‘১০টি অংশীদারি কার্যক্রম’ চালু করেছে এবং এতে ব্যাপক নতুন সাফল্য অর্জন করেছে।

ওয়াং ই আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে চীন ও আফ্রিকাকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজেদের উন্নয়নে সচেষ্ট হতে হবে। দু’পক্ষ পরস্পরকে সহায়তা করে বৈশ্বিক দক্ষিণের দৃঢ় সমর্থকের দায়িত্ব পালন করবে, বৈদেশিক উন্মুক্তকরণে অবিচল থাকবে এবং আন্তর্জাতিক অবাধ বাণিজ্যের উদ্যোক্তা হবে।

সম্মেলনে গাকোসো আফ্রিকান দেশগুলোর পক্ষ থেকে বলেন, আফ্রিকা বেইজিং শীর্ষসম্মেলনের সিদ্ধান্তসমূহ যৌথভাবে বাস্তবায়নে আগ্রহী। চীনের পাশে দাঁড়িয়ে আফ্রিকা দৃঢ়ভাবে একতরফা নিষেধাজ্ঞা ও শুল্কের অপব্যবহারের প্রতিবাদ জানিয়ে যাবে।

সূত্র: সুবর্ণা-আলিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD