শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে মার্কিনসহ বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে সুরক্ষা প্রদান অব্যাহত থাকবে: বেইজিং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত ৭ এপ্রিল রোববার মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলোর সাথে একটি গোলটেবিল বৈঠক আয়োজন করে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আলোচক লিং জি বলেন, “আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেন, চীন সংস্কার ও উন্মুক্তকরণ নীতিতে অবিচল থাকবে। বহুপাক্ষিকতাই বিশ্বের সামনে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সমাধানের একমাত্র পথ। চীনের উন্মুক্তকরণের দরজা আগের চেয়ে আরও বেশি প্রশস্ত হবে, বিদেশী বিনিয়োগ আহরণের নীতি অপরিবর্তিত থাকবে।” আজ সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যে এ সব কথা জানা গেছে।

লিং জি আরও যোগ করেন, “বাণিজ্য মন্ত্রণালয় চীনে অবস্থিত মার্কিনসহ সকল বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে সুরক্ষা প্রদান অব্যাহত রাখবে, আইনানুগভাবে বিদেশী প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার রক্ষা করবে এবং তাদের সমস্যা সমাধান ও দাবিগুলো পূরণে সক্রিয়ভাবে কাজ করবে। চীন অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও বিদেশী বিনিয়োগকারীদের জন্য আদর্শ, নিরাপদ ও সম্ভাবনাময় একটি বিনিয়োগ ক্ষেত্র হিসেবে থাকবে।”

লিং জি বলেন, “গত কয়েকদিনে মার্কিন যুক্তরাষ্ট্র নানা অজুহাতে চীনসহ সকল বাণিজ্যিক অংশীদারের উপর অবৈধ শুল্ক আরোপ করেছে, যা নিয়ম-ভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিভিন্ন দেশের বৈধ অধিকার লঙ্ঘন করেছে। চীন সরকার এর তীব্র নিন্দা এবং দৃঢ় প্রতিবাদ জানাচ্ছে, পাশাপাশি এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।”
তিনি উল্লেখ করেন, “চীনের প্রতিকারমূলক ব্যবস্থাগুলো গৃহীত হয়েছে মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানের বৈধ অধিকার রক্ষার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। শুল্ক সমস্যার মূল কারণ যুক্তরাষ্ট্রে নিহিত। আমরা আশা করি মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলো মূল কারণ খুঁজে বের করবে, কারণ-প্রভাব পরিষ্কার করবে, যুক্তিসঙ্গত কণ্ঠস্বর তুলে ধরবে এবং বাস্তবসম্মত পদক্ষেপ নেবে, যাতে বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখা যায় এবং সহযোগিতা ও সমৃদ্ধি অর্জন করা যায়।”

টেসলা, জিই হেলথকেয়ার, মেডট্রনিক্সসহ ২০টিরও বেশি মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, এই বৈঠক থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেছে, যা তারা শিগগিরই তাদের সদর দপ্তরে জানাবেন। বৈঠকে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাদের বর্তমান বিনিয়োগ ও ব্যবসা পরিচালনায় সম্মুখীন সমস্যাগুলো তুলে ধরেন, যার প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা তখনই যথাযথ জবাব দেন।

সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD