শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে ব্যাপকভাবে সংস্কার গভীরতর করা হচ্ছে : সি’র শুভেচ্ছাবার্তা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

৩ ডিসেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, কুয়াংচৌ-এ আয়োজিত ‘আন্ডারস্ট্যান্ডিং চায়না’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সাফল্য কামনা করে একটি শুভেচ্ছাবার্তা পাঠান।

বার্তায় সি বলেন, চীনকে বোঝার জন্য, আমাদের বুঝতে হবে কীভাবে আরও ব্যাপকভাবে সংস্কার গভীরতর করা হচ্ছে এবং চীনা শৈলীর আধুনিকায়ন প্রক্রিয়া উন্নত করা হচ্ছে। আজ চীন একটি উচ্চ-স্তরের সমাজতান্ত্রিক বাজার অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজ ত্বরান্বিত করছে, ক্রমাগতভাবে প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণ সম্প্রসারণ করছে, আন্তর্জাতিক উচ্চ-মানের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিয়মের সাথে সক্রিয়ভাবে সংযুক্ত হচ্ছে এবং সক্রিয়ভাবে একটি স্বচ্ছ, স্থিতিশীল ও অনুমানযোগ্য প্রাতিষ্ঠানিক পরিবেশ গড়ে তুলছে। চীনা শৈলীর আধুনিকায়ন শুধুমাত্র উন্নত জীবনের জন্য ১৪০ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করবে না, বরং বিশ্বের শান্তি ও উন্নয়নে নতুন ও বৃহত্তর অবদান রাখবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, বিশ্ব আজ অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় সারা বিশ্ব কেবল নতুন ঝুঁকি ও পরীক্ষার সম্মুখীন হচ্ছে না বরং উন্নয়নের নতুন সুযোগ ও সম্ভাবনাও সৃষ্টি করছে। চীন উন্নয়নের জন্য উপযোগী পরিবেশ ও পরিস্থিতি তৈরি করতে, সক্রিয়ভাবে বিভিন্ন অসুবিধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে, সকল দেশের সাথে শান্তিপূর্ণ উন্নয়ন ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতা অব্যাহত রাখতে, এবং সাধারণ সমৃদ্ধি অর্জনে আগ্রহী দেশগুলোর আধুনিকায়নে অবদান রাখতে ইচ্ছুক। বিভিন্ন দেশকে সাথে নিয়ে, মানবজাতির জন্য একটি অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার প্রক্রিয়ায় নতুন অধ্যায় লিখতেও ইচ্ছুক চীন।

উল্লেখ্য, ‘আন্ডারস্ট্যান্ডিং চায়না’ বা ‘চীনকে বোঝা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনটি চায়না ন্যাশনাল ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি রিসার্চ অ্যাসোসিয়েশন, চায়নিজ পিপলস ইনস্টিটিউট অফ ফরেন অ্যাফেয়ার্স এবং কুয়াংতুং প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে।

সূত্র: স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD