শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে বিনিয়োগের আত্মবিশ্বাস বেড়েছে : সিমেন্স চেয়ারম্যান ড. রোলান্ড বুশ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ৮ জুন, ২০২৫

সম্প্রতি বেইজিংয়ের মহাগণভবনে আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিদেশি বিনিয়োগকারীদের চীনে গভীরভাবে বিনিয়োগ ও ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। সিমেন্স এজি’র বোর্ড চেয়ারম্যান ড. রোলান্ড বুশ ছিলেন তাঁদের মধ্যে অন্যতম।

বৈঠকে প্রেসিডেন্ট সি উল্লেখ করেন, বাস্তবতা প্রমাণ করেছে যে বিদেশি কোম্পানিগুলো চীনের নিজস্ব আধুনিকায়ন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী, চীনের সংস্কার ও উদ্ভাবনী অগ্রযাত্রার সহযোগী এবং বিশ্ব অর্থনীতির সাথে চীনের সংযোগ স্থাপনে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। এই প্রক্রিয়ায় বিদেশি কোম্পানিগুলো সমৃদ্ধি অর্জন করেছে, তাদের ব্যবসায়িক প্রসার ঘটেছে এবং চীনের জনগণের সাথে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।

এ প্রসঙ্গে ড. বুশ বলেন, তিনি প্রেসিডেন্ট সি-এর বক্তব্যকে অত্যন্ত আন্তরিক বলে মনে করেন। প্রেসিডেন্ট সি নীতিগত স্থিতিশীলতা বজায় রেখে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন এবং সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল করা ও ‘নতুন গুণগত উৎপাদন শক্তি’ বিকাশের কথাও উল্লেখ করেন। ড. বুশ-এর মতে, এই নতুন গুণগত উৎপাদন শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা উৎপাদন খাতের প্রযুক্তিগত উন্নয়নের সাথে জড়িত। তিনি এই বৈঠককে অত্যন্ত প্রেরণাদায়ক হিসেবে বর্ণনা করেন এবং প্রেসিডেন্ট সি-এর বক্তব্যকে গভীরভাবে মূল্যায়ন করেন।

তিনি মনে করেন, প্রেসিডেন্ট সি-এর ব্যক্তিগত উপস্থিতি বাজার আরও উন্মুক্তকরণ ও বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানোর একটি স্পষ্ট বার্তা বহন করে, যা সকলের মনে গভীর রেখাপাত করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, “বেল্ট অ্যান্ড রোড” উদ্যোগ প্রথমত অবকাঠামো উন্নয়নের ওপর মনোনিবেশ করে এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্য সৃষ্টি করে ও তাদের আন্তঃসংযোগ নিশ্চিত করে, যা বাণিজ্য ও বাজার উন্মুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি জানান, এই বৈঠক সিমেন্সের চীনে বিনিয়োগের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। সিমেন্স ১৫০ বছরেরও বেশি সময় ধরে চীনে সক্রিয় রয়েছে। বর্তমানে চীনে তাদের ৩০,০০০ কর্মী রয়েছে, যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এর মধ্যে ৫,০০০ জন গবেষণা ও উন্নয়ন কাজে নিয়োজিত। তিনি এই অগ্রযাত্রাকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে সিমেন্সের চীন-কেন্দ্রিক কৌশলকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি চীনের স্থানীয় বাজারের জন্য উপযোগী আরও পণ্য উদ্ভাবন করে সেগুলোকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান। স্থানীয় বাজারের সম্ভাবনা ও স্থানীয় মেধাকে কাজে লাগানোকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

সূত্র : স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD