শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে বাংলাদেশী শিক্ষার্থীদের ১ম বছর পূর্তি উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

চীন প্রতিনিধি: চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অবস্থিত ইউনান ল্যান্ড এন্ড রিসোর্স ভোকেশনাল কলেজে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের ১ম বছর পূর্তি উদযাপন করেছে।

এক বুক স্বপ্ন, উত্তেজনা এবং বেদনাময়ী সময়টাকে স্মৃতিমধুর করে রাখতে বাংলাদেশী শিক্ষার্থীরা সোমবার বিকেলে কলেজ অডিটোরিয়ামে ১ম বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করে। এই সময় অনুষ্ঠানে তাদের সাথে চাইনিজ সহপাঠী এবং শিক্ষকরাও অংশগ্রহণ করে।

বাংলাদেশ এবং চীনের পতাকা অঙ্কিত কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলে এরপর তারা একে একে নিজেদের ১ম বছরে চায়নায় অবস্থানের স্মৃতিচারণ করে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ এবং চায়না সরকারের তত্ত্বাবধায়নে ২০১৭ সাল থেকে চায়না ডিটিই স্কলারশিপের আওতায় শিক্ষা অর্জনের জন্য বাংলাদেশী শিক্ষার্থীরা পাড়ি জমায়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে চীনের অন্যান্য প্রদেশের ন্যায় ইউনান প্রদেশের ইউনান ল্যান্ড এন্ড রিসোর্স ভোকেশনাল কলেজে প্রথম বারের মতো বাংলাদেশী ৩৫ জন শিক্ষার্থী আসে।

খুশি চাকমা নামের বাংলাদেশী শিক্ষার্থী জানান, “চাইনিজ, থাইল্যান্ড, লাওস এর ছাত্র-ছাত্রীদের পাশাপাশি আমরা বাংলাদেশী শিক্ষার্থীরা রয়েছি৷ আমরা আমাদের মেধা-পরিশ্রম এবং বাঙালিয়ানাই বলিষ্ঠ থেকে এই ভিনদেশে শিক্ষক এবং শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছি। যার কারণে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ছেড়ে এবং দেশের মায়া বুকে লালন করে আমরা চায়নার পরিবেশের সাথে সহজে খাপ খাইয়ে নিতে পেরেছি।”

আবির আহমেদ নামের শিক্ষার্থী বলেন, আমাদের একটাই লক্ষ্য সফলতার সাথে পড়াশোনা সম্পূর্ণ করে দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করা। বিশ্বের মাঝে বাংলাদেশকে উপস্থাপন করা। আমরা প্রতি মুহূর্তে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের গৌরব তুমি আমার অহংকার। “

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD