শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে প্রবাসীদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

ছাইয়েদুল ইসলাম,চীন প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে চীনের সেনজেন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে।

১৫ই ডিসেম্বর রবিবার সেনজেন বাংলাদেশী কমিউনিটি চায়না এর উদ্যোগে সেনজেনে অবস্থিত লাউচিয়ে ব্যাডমিন্টন কোর্টে বার্ষিক সমাপনী ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং ১৮ই ডিসেম্বর বুধবার সন্ধ্যায় এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা উপলক্ষে দেওয়ানে খাশ রেস্তোরায় এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

মাসব্যাপী চলা এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সেনজেন বাংলাদেশী কমিউনিটি চায়না (এসবিসিসি) এর সভাপতি মহসিন ইমাম চৌধুরী, (এসবিসিসি)।

১২ দলের অংশগ্রহনে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে শুরু হওয়া ব্যডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্লু বেরি এর কবির ও সায়েম। সেমিফাইনাল ও ফাইনালে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে প্রথম রানার আপ হয়েছে এস জেড ইউ টাইটান্স এর রানা ও বুলবুল এবং দ্বিতীয় রানার আপ হয়েছে পাওয়ার সার্টালার এর মিরাজ ও সুমন। অসাধারণ খেলে দর্শক, খেলোয়াড় ও আয়োজকদের বিচারে টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের নির্বাচিত হন ব্লু বেরি এর নুর কবির।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – প্রফেসর মাহবুব আলম (প্রধান উপদেষ্টা – এসবিসিসি), ইমদাদুল হক (আইপিপি – এসবিসিসি), একরামুল হক (ভাইস প্রেসিডেন্ট – এসবিসিসি), তাহমিদ আহমেদ, (সিনিয়র কোষাদক্ষ – এসবিসিসি), এস এম জুনায়েত (চেয়ারম্যান – ব্যাডমিন্ট কমিটি), এ কে মুরাদ (সাধারণ সম্পাদক – এসবিসিসি), ইমতিয়াজ হোসেন (ক্রীড়া সম্পাদক – এসবিসিসি)।

প্রধান অতিথি মহসিন ইমাম চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন সত্যি-ই প্রশংসনীয়। কিছু সময়ের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম কৈশরে। সবাইকে ধন্যবাদ জানায়, সকলের সহযোগীতায় আমরা টুর্নামেন্টটি সফলভাবে শেষ করতে পেরেছি।

এছাড়াও তিনি আরো বলেন, চীনে এই খেলার মাধ্যমে প্রবাসীদের মাঝে একে অন্যের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরির পাশাপাশি চীনে বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জল করারও একটি ক্ষুদ্র প্রয়াস ।

অনুষ্ঠানকে পরিপূর্ন করার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছেন তারা হলেন ইরফান, সেন্টু, সজিব, মুক্তার, তারেক, ইমরান, নাইম, সিয়াম, এম.ডি সুমন, সালাউদ্দিন, ওসমান, জামশেদ, সুলতান মাহমুদ, মুনাফ সহ কমিউনিটির অন্যান্য সদস্যরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD