শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

চীনের হাংজো দিয়ানজি বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার লিগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: চীনের অন্যতম প্রদেশ জেজিয়াং প্রদেশের হাংজো শহরে অবস্থিত হাংজো দিয়ানজি বিশ্ববিদ্যালয়ে এইচডিইউ প্রিমিয়ার লিগ – ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

২৫শে অক্টোবর শুক্রবার হাংজো দিয়ানজি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে টুর্নামেন্টির ফাইনাল খেলা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

হাংজো দিয়ানজি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এর ছাত্র মোঃ মুন্না তালুকদারে পরিচালনায় মাসব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশী শিক্ষর্থীদের চারটি দল অংশ নেয়। টুর্নামেন্টে অংশ নেওয়া দল গুলো হল – ইস্টার্ন ইমপিররস, নর্থ বেঙ্গল গ্ল্যাডিয়েটরস, ওয়েস্ট ওয়ারিয়র্স ও স্টর্ম রাইডারস।

টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ইস্টার্ন ইমপিররস ও নর্থ বেঙ্গল গ্ল্যাডিয়েটরস। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ইস্টার্ন ইমপিররস, নর্থ বেঙ্গল গ্ল্যাডিয়েটরসকে ২৩ রানে হারিয়ে এই আসরের চ্যাম্পিয়নের খেতাব পায়।

দুইশতাধিক বাংলাদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন দেশ থেকে আগত বিদেশী শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করে। বিজয়ী দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন এই ইউনিভার্সিটির মাস্টার্স এর ছাত্র মোঃ মুন্না তালুকদার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD