শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের বৈদেশিক বাণিজ্য নতুন রেকর্ড সৃষ্টি করেছে

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

২০২৪ সালে চীনে ৪৩.৮৫ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য আমদানি ও রপ্তানি করা হয়। যা তার আগের বছরের তুলনায় ৫% বৃদ্ধি পেয়েছে। চীনের বৈদেশিক বাণিজ্য নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। গত (মঙ্গলবার) চীনের শুল্ক সাধারণ প্রশাসন এ তথ্য দিয়েছে।

চীনের শুল্ক সাধারণ প্রশাসন কর্তৃক আয়োজিত ‘চীনের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন অর্জন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে উপ-পরিচালক ওয়াং লিং চিউন বলেন যে, ২০২৪ সালের সেপ্টেম্বরের পর থেকে, বিদেশি বাণিজ্যের স্থিতিশীল প্রবৃদ্ধিকে উৎসাহিত করে ধারাবাহিক নতুন পদক্ষেপ নেওয়া হয়। যার ফলে চতুর্থ প্রান্তিকে, বিদেশি বাণিজ্যে ১১.৫১ ট্রিলিয়ন ইউয়ানের রেকর্ড সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডিসেম্বরে, মাসিক আমদানি ও রপ্তানির স্কেল প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায় এবং প্রবৃদ্ধির হার ৬.৮% এ উন্নীত হয়। যা ছিল বছরের বৈদেশিক বাণিজ্যের একটি সফল সমাপ্তি।
সেই সঙ্গে ২০২৪ সালে চীনের রপ্তানি ২৫.৪৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়। যা তার আগের বছরের তুলনায় ৭.১% বৃদ্ধি পেয়েছে। যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্যের রপ্তানি ৮.৭% বেড়েছে এবং তা মোট রপ্তানির ৫৯.৪%।

একই সময়, চীনের আমদানির পরিমাণ ছিল ১৮.৩৯ ট্রিলিয়ন ইউয়ান; যা তার আগের বছরের তুলনায় ২.৩% বেড়েছে। পোশাক, ফল ও ওয়াইনের মতো ভোগ্যপণ্যের চাহিদা তুলনামূলক শক্তিশালী ছিল। আমদানি মূল্য যথাক্রমে ৫.৬%, ৮.৬% ও ৩৮.৮% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে, নববর্ষের দিন ও বসন্ত উত্সব আসন্ন হওয়ায়, ডিসেম্বরে চীনের ভোগ্যপণ্যের আমদানি ২১ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

পাশাপাশি, ২০২৪ সালে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলির সঙ্গে চীনের মোট আমদানি ও রপ্তানি ২২.০৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়। যা গত বছরের তুলনায় ৬.৪% বৃদ্ধি পেয়েছে এবং মোট আমদানির মধ্যে প্রথমবারের মতো ৫০% ছাড়িয়ে গেছে। এর মধ্যে, আসিয়ান দেশগুলোর সাথে আমদানি ও রপ্তানি ৯% বৃদ্ধি পেয়েছে। চীন ও আসিয়ান টানা পাঁচ বছর ধরে একে অপরের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে।

২০২৪ সালে চীনে প্রায় ৭ লাখ বিদেশি বাণিজ্যিক উদ্যোগ ছিল। যা একটি নতুন রেকর্ড তৈরি করেছে। বৈদেশিক বাণিজ্যের ‘প্রধান শক্তি’ বেসরকারি উদ্যোগগুলি ২৪.৩৩ ট্রিলিয়ন ইউয়ান আমদানি ও রপ্তানি করেছে; যা গত বছরের তুলনায় ৮.৮% বৃদ্ধি পেয়েছে এবং তা মোট বৈদেশিক বাণিজ্যের ৫৫.৫% ।

সূত্র: স্বর্ণা-তৌহিদ-ইয়ু,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD