শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের অর্থনৈতিক আকর্ষণ ও প্রাণশক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

১৭ই মার্চ গত সোমবার চীনা কর্তৃপক্ষ চলতি বছরের প্রথম দুই মাসের অর্থনৈতিক তথ্য প্রকাশ করার পর, মার্কিন টেপেস্ট্রি গ্রুপের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাব্যবস্থাপক ইয়াং পাও ইয়ান সিএমজি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন “চীনের অর্থনৈতিক আকর্ষণ ও প্রাণশক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা দেশটিতে বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে। ২০২৫ অর্থবছর পর্যন্ত বিগত তিন বছরে, চীনে আমাদের নতুন স্থাপিত দোকানের সংখ্যা ১০০টিতে দাঁড়িয়েছে।” ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-সহ বিদেশী সংবাদমাধ্যমগুলো মনে করে, চীনের ভোগ ও শিল্প উত্পাদনসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে ‘আশ্চর্যজনক শক্তিশালী লক্ষণ’ দেখা যাচ্ছে।

চলতি বছরের প্রথম দুই মাসে, চীনের প্রধান অর্থনৈতিক সূচকগুলোর বেশিরভাগই গত বছরের পুরো সময়ের তুলনায় ভালো ছিল। উদাহরণস্বরূপ, নির্ধারিত আকারের উপরে শিল্প-প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত মূল্য বছরে ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আগের গোটা বছরের তুলনায় ০.১ শতাংশ পয়েন্ট বেশি; স্থায়ী সম্পদে বিনিয়োগে প্রবৃদ্ধির হার আগের গোটা বছরের তুলনায় ০.৯ শতাংশ পয়েন্ট বেড়েছে। সামগ্রিকভাবে দেখা যায় যে, গত বছরের চতুর্থ প্রান্তিক থেকে পুনরুদ্ধারের ধারা অব্যাহত রয়েছে এবং সামষ্টিকভাবে স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় রেখেছে।
এদিকে, চীনের অর্থনীতি এখনও ‘নতুন ও উন্নত দিকে’ এগিয়ে চলেছে। প্রথম দুই মাসে, চীনের উচ্চ-প্রযুক্তি নির্মাণ শিল্পের প্রবৃদ্ধির হার আগের গোটা বছরের তুলনায় ০.২ শতাংশ পয়েন্ট বেশি ছিল এবং উচ্চ-প্রযুক্তি শিল্পে বিনিয়োগের প্রবৃদ্ধির হার মোট বিনিয়োগের প্রবৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। এতে বোঝা যায়, নতুন মানের উত্পাদনশক্তি ক্রমাগতভাবে বিকশিত হচ্ছে। সেই সাথে, ফেব্রুয়ারিতে নির্মাণশিল্পের ক্রয় ব্যবস্থাপকদের সূচক এবং অ-নির্মাণ শিল্পের ব্যবসায়িক কার্যকলাপ সূচক, উভয়েই আগের মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে; ভোক্তা আস্থাসূচক টানা তিন মাস ধরে বৃদ্ধি পেয়েছে।

বছরের শুরুতে চীনের অর্থনৈতিক উন্নয়নকে ‘স্থিতিশীল’, ‘নতুন’ ও ‘ভালো’ বলে আখ্যায়িত করা যায়। এটি কেবল যে তার নিজের শক্তিশালী স্থিতিস্থাপকতার ওপর নির্ভর করে, তা নয়; বরং এটি সামষ্টিক অর্থনৈতিক নীতির সম্মিলিত প্রয়োগের সাথে সম্পর্কিত। বিশেষ করে, গত বছর থেকে, চীনের শীর্ষ নেতারা দৃঢ়ভাবে সহায়ক নীতিমালার একটি প্যাকেজ ঘোষণা ও প্রয়োগ করেন, যা শিল্প উত্পাদনে দ্রুত প্রবৃদ্ধি অর্জনে ও বাজারে লেনদেন বাড়াতে সহায়তা করে। অধিকন্তু, প্রথম দুই মাসের অর্থনৈতিক সাফল্য অর্জিত হয়েছে ক্রমবর্ধমান প্রতিকূল বহিরাগত প্রভাবের মধ্যে, যা খুবই কঠিন ছিল। এই ধরনের অর্জন কেবল প্রথম প্রান্তিকে অর্থনীতির জন্য একটি ভালো ভিত্তি স্থাপন করেনি, বরং সারা বছরের অর্থনীতির জন্য একটি ভালো সূচনাও করেছে।

ঠিক এর ভিত্তিতেই বিদেশী গণমাধ্যমগুলো কিছু সময় ধরে চীনা অর্থনীতি সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন করেছে। ব্রিটিশ ‘ফিনান্সিয়াল টাইমস’ বলেছে, চীনকে আরও আবিষ্কার করছে বিদেশী বিনিয়োগকারীরা এবং চীন নির্দিষ্ট ক্ষেত্রে বিশাল ‘উদ্ভাবন ও সুযোগ’ আনতে পারে বলে তাঁরা বিশ্বাস করে।

এরই মধ্যে চীনা অর্থনীতি পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে, বাহ্যিক পরিবেশ আরও জটিল ও কঠোর, এবং অস্থিতিশীল ও অনিশ্চিত ফ্যাক্টরগুলো বেড়েছে। তবে, চীনের বিশাল বাজার, একটি সম্পূর্ণ শিল্পব্যবস্থা, এবং সমৃদ্ধ মানবসম্পদসহ সংশ্লিষ্ট সুবিধাগুলো রয়েছে। সেই সাথে চাহিদা বাড়ছে, কাঠামোগত উন্নয়ন ঘটছে। স্টোরেজ ও প্রবৃদ্ধিসংক্রান্ত নীতিমালা অব্যাহতভাবে কাজে লাগানোর পাশাপাশি, চীনের অর্থনীতি আরও সামনে এগিয়ে যেতে সক্ষম। এই প্রক্রিয়ায় আরও নতুন নতুন সুযোগ খুঁজে বের করবে বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলো, এমনটা আশা করাই যায়।

সূত্র : ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD