শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনা সভ্যতা গভীর ও অনেক উন্নত: সিজিটিএন সাক্ষাৎকারে এসাম শারাফ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

সম্প্রতি চীনের আন্তর্জাতিক গণমাধ্যম সিজিটিএন-এ সাক্ষাৎকার দিয়েছেন মিশরের সাবেক প্রধানমন্ত্রী এসাম শারাফ। তিনি বলেন যে, চীন একটি শক্তিশালী দেশ এবং তিনি চীনের আধুনিকীকরণের উজ্জ্বল সাফল্য প্রত্যক্ষ করেছেন।

এসাম শারাফ প্রথম অর্কিড পুরস্কারের ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ বিজয়ী এবং ‘সম্প্রীতি সংস্কৃতির’ দূত। তিনি দীর্ঘদিন ধরে চীনা ও মিশরীয় সভ্যতার মধ্যে সংলাপ প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাৎকারে তিনি বলেন, চীন একটি শক্তিশালী দেশ এবং অন্যান্য দেশকে সাহায্য করতে ইচ্ছুক। চীন প্রতিযোগিতার জন্য প্রস্তুত এবং সহযোগিতা করতে ইচ্ছুক। চীনা সভ্যতা গভীর ও অনেক উন্নত। চীনা মূল্যবোধের ভিত্তিতে তার কর্মকাণ্ড গঠিত, এবং চীনের আধুনিকীকরণ- সেই মূল্যবোধের ভিত্তিতেই তৈরি। এটাই চীনকে আলাদা করে তুলেছে।

তিনি বলেন, চীন উচ্চ মানের উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেছে। তিনি মনে করেন যে, চীন একটি “জীবন্ত সভ্যতা”। পরিবহন ও অন্যান্য খাতে চীনের উন্নয়ন অসাধারণ। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, একটি শক্তিশালী অর্থনীতি ও জনকল্যাণের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটি অবশ্যই চীনের রাজনৈতিক ব্যবস্থার কারণে এবং সামাজিক ন্যায্যতা ও ন্যায়বিচারও গুরুত্বপূর্ণ। এই ঘটনাটি অন্যান্য দেশে খুব কমই দেখা যায়, যেখানে লোকেরা একটি সাধারণ আদর্শের জন্য কঠোর পরিশ্রম করে এবং তাদের মাতৃভূমির জন্য কঠোর পরিশ্রমে দৃঢ়ভাবে বিশ্বাস করে।

তিনি বলেন, চীনের আধুনিকীকরণ চীনা সভ্যতা এবং মূল্যবোধের গভীরে প্রোথিত। চীনা সভ্যতা সর্বদা সম্প্রীতি, শান্তি, সহযোগিতা এবং সমৃদ্ধির মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত বলে মনে করেন তিনি। চীনে ৫৬টি জাতিগোষ্ঠী রয়েছে এবং সব জাতির মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে। কারণ, চীনের আধুনিকীকরণ প্রকৃত অর্থে সবার উপকারে আসে। চীনা জনগণ ঐক্যবদ্ধ ও সম্প্রীতির সাথে বাস করে, এবং সমাজ স্থিতিশীল, ঐক্যবদ্ধ ও স্থিরভাবে বিকাশমান। চীনের বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে চীনের আধুনিক মূল্যবোধও বিশ্ববাসীর কাছে পৌঁছে যাচ্ছে।

সূত্র: স্বর্ণা-তৌহিদ-ইয়ু,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD