শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সরকারি কার্যবিবরণী পর্যালোচনা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫

গত ৫ই মার্চ (বুধবার) বিকেলে চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) তৃতীয় অধিবেশন চলাকালে ইউননান প্রদেশের প্রতিনিধ দলের সাথে সরকারি কার্যবিবরণী পর্যালোচনা করেছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং।

লি ছিয়াং বলেন, গেল বছরে চীনে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি’র কেন্দ্রীয় কমিটি বিভিন্ন জাতির লোকদের সাথে নিয়ে পরিশ্রম ও সংগ্রাম করে দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নের লক্ষ্যমাত্রা সম্পন্ন করেছেন এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পদক্ষেপ নিয়েছেন।

ইউননান প্রদেশের জনগণ জাতীয় ঐক্যবদ্ধ পরীক্ষামূলক এলাকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে সংযুক্ত কেন্দ্রের ভুমিকা পালন করেছে, স্থানীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সাফল্য অর্জন করেছে।

লি ছিয়াং জোর দিয়ে বলেন যে, চলতি বছর চীনের চতুর্দশ পাঁচশালা পরিকল্পনার শেষ বছর, বৈদেশিক পরিস্থিতিও দিন দিন জটিল হচ্ছে। উন্নয়নের পথে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞা, উদ্ভাবনী চিন্তাধারা ও সক্রিয় পদক্ষেপ প্রয়োজন, যাতে অর্থনীতির পুনরুদ্ধার, গণজীবিকার উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। ইউননান প্রদেশ চীনের জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। তাই আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে গভীর সংস্কারে গুণগতমান উন্নয়ন বাস্তবায়ন করতে হবে।

পর্যটন শিল্পের রূপান্তর দ্রুত করে সংস্কৃতি, পর্যটন, চিকিৎসা আরোগ্য ও পর্যটন কৃষিসহ যৌথ উন্নয়ন বাস্তবায়ন করা উচিত। সবুজ বিদ্যুৎ প্লাস উন্নত উৎপাদন শিল্প, সবুজ কৃষি শিল্প, দূষণ প্রতিরোধ ও প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া জরুরি। গ্রামীণ পুনরুজ্জীবন পথ অনুসরণ করে দারিদ্র্য বিমোচনের সাফল্য সুসংবদ্ধ করতে হবে, স্থানীয় সংখ্যালঘু জাতির হস্তকর্মশিল্প ও বৈশিষ্ট্যময় শ্রম ব্র্যান্ডের উন্নয়ন নিশ্চিত করতে হবে, যাতে স্থানীয় কৃষকদের আয় বাড়াতে সহায়তা দেওয়া যায় এবং জাতীয় ঐক্য ও সীমান্ত এলাকার স্থিতিশীলতা রক্ষা করা যায়।

সূত্র: সুবর্ণা-হাশিম-রুবি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD