শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চিশ্তীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি মরহুম শাহ্ মো. খায়রুল বাশার চিশ্তীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩ নভেম্বর রবিবার সন্ধ্যায় স্টেশন বাজারস্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি নেতা মরহুম শাহ্ মো. খায়রুল বাশার চিশ্তীর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল খান, কাজী মসিউর রহমান, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল,যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, বিশেষ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান, জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রনজু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানা রমজান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD