শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চিকিৎসক নন, ট্রাম্প নিজের স্বাস্থ্য সনদ নিজেই লিখেছিলেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২ মে, ২০১৮

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিকিৎসক বলছেন, ২০১৫ সালে তখনকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য ‘অবাক করার মতো চমৎকার’ বলে যে চিকিৎসা সনদ দেয়া হয়েছিল, সেটি তিনি নিজে লেখেননি। ট্রাম্পের নির্দেশে সেটা লেখা হয়েছিল বলে দাবি করেছেন চিকিৎসক হ্যারল্ড বোর্নস্টেইন।
সিএনএন টেলিভিশনকে চিকিৎসক হ্যারল্ড বোর্নস্টেইন বলেছেন, ‘তিনি (ট্রাম্প) নিজেই সেটির নির্দেশনা দিয়েছিলেন।’
২০১৫ সালের ওই চিঠির বক্তব্য ছিল, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত যতজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য সবচেয়ে ভালো।
ওই চিঠিতে লেখা ছিল, ট্রাম্পের শারীরিক শক্তি এবং কর্মক্ষমতা অসাধারণ। তার রক্তের চাপ এবং গবেষণাগারের প্রতিবেদন অবাক করার মতো চমৎকার। পুরো বছর জুড়ে তিনি ৭ কেজি ওজন কমিয়েছেন। ট্রাম্পের ক্যান্সারের কোনও লক্ষণ নেই বা জয়েন্ট সার্জারি হয়নি।
সে সময় টুইট করে ট্রাম্প বলেছিলেন, ‘আমি ভাগ্যবান যে, আমার শরীরে সেরা জিন রয়েছে।’
কিন্তু এখন চিকিৎসক বোর্নস্টেইন দাবি করছেন, তিনি নিজে থেকে ওই সনদ লেখেননি। তাকে যেভাবে বলা হয়েছিল তিনি সেভাবে ওই চিকিৎসা সনদটি বানিয়েছিলেন। সেটি তার পেশাদার বিশ্লেষণ ছিল না।
তবে তার এই বক্তব্যের বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি হোয়াইট হাউজ। ডোনাল্ড ট্রাম্পের ওই সাবেক চিকিৎসক আরো অভিযোগ করেছেন, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের দেহরক্ষী একদিন তার অফিসে এসে অভিযান চালিয়ে তার চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে গেছে। কিন্তু এতদিন পরে ডোনাল্ড ট্রাম্পের সাবেক এই চিকিৎসক কেন এই দাবি করছেন, তা পরিষ্কার নয়।
গত জানুয়ারিতে মানসিক সুস্থতা নিয়ে বিতর্কের জের ধরে তিন ঘণ্টা ধরে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর তার হোয়াইট হাউজ চিকিৎসক রনি জ্যাকসন বলেছিলেন, ‘তার মস্তিষ্কের দক্ষতা নিয়ে আমার কোন সন্দেহ নেই। সূত্র: বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD