শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চায়না বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: চীনের চীয়াংশী প্রদেশের নানছাং শহরে অবস্থিত চীয়াংশী ইউনির্ভাসিটি অফ ফাইন্যান্স এন্ড ইকোনোমিক্স বিশ্ববিদ্যালয়ে পঞ্চম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২৩ শে নভেম্বর বিকালে বাছিয়াও গার্ডেনের উত্তর অঞ্চলের রাইজিং স্কোয়ারে এই আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-অধ্যক্ষ ওয়াং শিয়াওপিং এবং ওউইয়াং কাং উপস্থিত ছিলেন। চীনা, বিদেশী শিক্ষক এবং শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

ইন্টারন্যাশনাল কালচারাল প্রোগ্রামে বাংলাদেশি একটি স্টল ছিল। স্টলে বাংলাদেশি কালচারাল পোশাক ও খাবার প্রদর্শিত হয়। বাংলাদেশের শিক্ষার্থীর অংশগ্রহণে নাচ, গান এবং নৃত্য প্রদর্শিত হয়। বাংলাদের নাচ ও গান উপস্থিতিদের মন জয় করে এবং প্রশংসাপ্রাপ্ত হয়।

বাংলাদেশের শিক্ষার্থী কৃষ্ণ ভৌমিকের বাঁশির সুর সবাইকে মুগ্ধ করে এবং মাহমুদুল হাসান অনিক মার্শাল আর্ট পারফর্মেন্স করে। বাংলাদেশকে উপস্থাপন করার জন্য সার্বিক ভাবে সহায়তা করে আরিফ পারভেজ, মোহাম্মাদ ছাইয়েদুল ইসলাম, নিপুন বিশ্বাস, আকবর হোসেন, মোঃ সাইফুল্লাহ রাফি, মোহাম্মদ আবিদ হাসান, ইখতিয়ার উদ্দিন ফাহিন, রাফী।

উপ-অধ্যক্ষ ওয়াং শিয়াওপিং চীনা ও ইংরেজী উভয় ভাষায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেছিলেন। তিনি চীনা ও বিদেশী শিক্ষক, শিক্ষার্থী এবং ফটোগ্রাফিক সোসাইটির সহকর্মীদের ধন্যবাদ জানান যারা উৎসাহী ভাবে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়েছিলেন। তাঁর বক্তৃতায় পাঁচটি বিশেষণ – সুন্দর, বিস্ময়কর, রঙিন, ফলদায়ক, অর্থপূর্ণ দিয়ে শেষ হয়।

বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নিজ দেশের নৃতাত্ত্বিক কারুশিল্প, গেম ক্রিয়াকলাপ এবং বিশেষ রান্নার মাধ্যমে দেশের সংস্কৃতি এবং স্থানীয় রীতিনীতি প্রদর্শন করে। সাংস্কৃতিক উৎসবে স্কোয়ারের উভয় পাশে ২৪ টি বিদেশী স্টল সহ একটি চীন সংস্কৃতি প্রদর্শনী স্টল ছিল। এক হাজারেরও বেশি চীনা ও বিদেশী শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ করে পঞ্চম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে।

উৎসবে বাংলাদেশ, রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, দক্ষিণ কোরিয়া, গিনি, আফগানিস্তান, স্পেন, মরোক্কো, পাকিস্তান, লাউজ, ইন্দোনেশিয়াসহ ২০টি দেশ অংশগ্রহণ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD