শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চাপের মুখে মরিশাসের রাষ্ট্রপতির পদত্যাগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ মার্চ, ২০১৮

আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান দ্বীপরাষ্ট্র মরিশাসের প্রেসিডেন্ট আমিনা গারিব-ফাকিম পদত্যাগ করেছেন।

শনিবার (১৭ মার্চ) তার পদত্যাগের বিষয়টি এক সংবাদ সম্মেলনে গারিবের আইনজীবী ইউসুফ মোহাম্মেদ জানিয়েছেন। শুক্রবার (২৩ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অব্যহতি নেবেন।

মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যমে বেশ কিছুদিন ধরেই সমালোচিত হচ্ছিলেন ৫৮ বছর বয়সী এ রাষ্ট্রপ্রধান। তার বিরুদ্ধে একটি সংস্থা থেকে পাওয়া ক্রেডিট কার্ডের অপব্যবহারের অভিযোগ তুলে আসছিল এল’ এক্সপ্রেস নামের একটি পত্রিকা।

মরিশাসের প্রথম নারী প্রেসিডেন্ট আমিনা গারিব একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও পরিবেশবাদী। ২০১৫ সালে তিনি লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা প্ল্যানেট আর্থ ইনস্টিটিউটে (পিইআই) যোগ দেন। উদ্দেশ্য ছিল আফ্রিকার গবেষণা সামর্থ্যকে আরও সমৃদ্ধ করা।

২০১৬ সালের মে মাসে সংস্থাটির পক্ষ থেকে ভ্রমণ ও প্রযুক্তিগত খাতে খরচ করার জন্য তাকে একটি ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। এল’ এক্সপ্রেসের একটি অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, ওই ক্রেডিট কার্ড দিয়ে ল্যাপটপ, পোশাক, জুতা, অলংকার ইত্যাদি বিলাস পণ্য কিনেছেন আমিনা।

ক্রেডিট কার্ডের ব্যাপারটি ছাড়াও, পিইআই-এর প্রতিষ্ঠাতা আলভারো সব্রিনহোর সঙ্গে আমিনা গারিবের ঘনিষ্ঠতা বাড়তি সমালোচনার জন্ম দেয়। কারণ, অ্যাঙ্গোলান এই ধনকুবের ইতোমধ্যেই প্রতারণার অভিযোগে সুইজারল্যান্ড ও পর্তুগাল থেকে বহিষ্কৃত হয়েছেন।

২০১৭ সালে সব্রিনহো মরিশাসে একটি ইনভেস্টমেন্ট ব্যাংক চালুর অনুমতি পান। এ ব্যাংকটির কর্মকাণ্ডও প্রশ্নবিদ্ধ হয় বিভিন্ন কারণে।

এমন পরিস্থিতিতে বিরোধী দলের চাপের মুখে পড়েন আমিনা। সমালোচনা শুরুর মহূর্তেই তিনি পিইআই থেকে পদত্যাগ করেছিলেন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD