শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

চাঁদাবাজির প্রতিবাদে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনে আয়োজিত ব্যবসায়ীদের মানববন্ধনে ‘বহিরাগত ব্যক্তিরা’ অতর্কিত হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব আবদুর রহমানের অনুসারীরাই এ হামলা চালিয়েছেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আবদুর রহমান ও তাঁর সহযোগীরা কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেট থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছেন। দোকানভিত্তিক মাসিক ও দৈনিক হারে চাঁদা আদায় করা হচ্ছে, এমনকি বরফ বিক্রেতাদের কাছ থেকেও অর্থ নেওয়া হচ্ছে। এই চাঁদাবাজির প্রতিবাদেই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা সোয়া ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে সহস্রাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শুরুর কিছুক্ষণ পর বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ একদল লোক সেখানে এসে হামলা চালায়। এতে মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং কয়েকজন আহত হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে কিচেন মার্কেটের সামনে অবস্থান নেন। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। এরপর ব্যবসায়ীরা সেখানে বিক্ষোভ করেন। ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে।

বেলা একটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিচেন মার্কেটের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন।

কারওয়ান বাজার ইসলামিয়া শান্তি সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ‘কারওয়ান বাজার সুপারমার্কেট, কিচেন মার্কেট এবং ১ ও ২ নম্বর সুপারমার্কেটের ব্যবসায়ীরা চাঁদাবাজিতে অতিষ্ঠ। আবদুর রহমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। এর মধ্যে গতকালই তিনটি মামলা দায়ের করা হয়েছে।’

তিনি বলেন, ‘চাঁদাবাজির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম। বিষয়টি আগেই থানা-পুলিশকে জানানো হয়েছিল। এরপরও বহিরাগত লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। এতে অনেক ব্যবসায়ী আহত হন।’

বেলায়েত হোসেন আরও দাবি করেন, আবদুর রহমান আগে তেজগাঁও থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। চাঁদাবাজির অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হলেও এখনো তিনি দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। এ কারণে ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ বলেন, মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীদের একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। ব্যবসায়ী কমিটিসংক্রান্ত বিরোধের জেরে আবদুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। সেখানে অন্য একটি গ্রুপ হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, আবদুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল একটি বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট ভুল–বোঝাবুঝির কারণে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, ‘কারওয়ান বাজার এলাকায় ব্যবসায়ীদের একাধিক গ্রুপ রয়েছে। মানববন্ধনের সময় এক পক্ষের সঙ্গে অন্য পক্ষের বাগ্‌বিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানববন্ধন শেষ হয়েছে। আহতদের থানায় এসে মামলা করার জন্য বলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD