শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চলমান বিক্ষোভ দমাতে সেনাবাহিনী নামানোর হুমকি ট্রাম্পের

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২০
ডোনাল্ড ট্রাম্প।

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনোপোলিসে গত ২৫ মে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডকে (৪৬) হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। সাত দিন ধরে চলা এই বিক্ষোভ কোথাও কোথাও সহিংস রূপ নিয়েছে। বিভিন্ন শহরে লুটপাটের ঘটনা ঘটেছে। হোয়াইট হাউসের বাইরেও বিক্ষোভ হয়েছে। ভয়ে ট্রাম্প হোয়াইট হাউসের ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেন। উসকানিমূলক নানা কথা বলার পর সেনাবাহিনীকে রাস্তায় নামানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশে কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ঘটনার পর একটি গির্জায় ট্রাম্পের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ও সেনাবাহিনীর জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল মার্ক মিলিকে পাশাপাশি হাঁটতে দেখা যায়। তাঁরা একসঙ্গে ছবিও তোলেন। এই ঘটনার পরই ট্রাম্প বিক্ষোভ দমনে হাজারো সশস্ত্র সেনা রাস্তায় নামানোর হুমকি দেন।

দেশের ভেতরে শান্তি–শৃঙ্খলা রক্ষায় সেনা নামাতে যুক্তরাষ্ট্রে বিদ্রোহ আইন বলবৎ করতে হবে, যার প্রয়োগ বিরল। পেন্টাগন বলছে, বিদ্রোহ আইন কার্যকর নেই।

কিন্তু ট্রাম্পের হাবভাবে অনেকের মধ্যে এই আশঙ্কার জন্ম দিয়েছে যে তিনি তাঁর দেওয়া হুমকিকে বাস্তব রূপ দিতে পারেন। অর্থাৎ, বিক্ষোভ দমনে সেনা নামাতে পারেন ট্রাম্প।

নিজের দেশের মানুষের বিরুদ্ধে সেনা ব্যবহারের মতো ট্রাম্পের যুদ্ধাংদেহী মনোভাবে পেন্টাগন ভীষণ চাপ অনুভব করছে। কারণ, ট্রাম্প তাঁর রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সেনা ব্যবহারের মতো পদক্ষেপ নিলে বলির পাঁঠা হবে পেন্টাগন। এই ভেবে পেন্টাগন চিন্তিত।

ট্রাম্পের সেনাবাহিনী নামানোর হুমকির পরিপ্রেক্ষিতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী জো বাইডেন বলেছেন, ট্রাম্প মার্কিন জনগণের বিরুদ্ধে তাদেরই সেনাবাহিনী ব্যবহার করতে চাইছেন।

উল্লেখ্য , যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ দমনের মূল দায়িত্ব সেনাবাহিনীর ঘাড়ে চাপিয়ে দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সত্যিই এমন কাজ করলে তাঁর রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের একটি হাতিয়ারে পরিণত হবে পেন্টাগন, এই আশঙ্কায় ভীষণ চাপে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD