শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

চলতি বছর চীনে বিদ্যুৎ খাতে মোট উৎপাদন-ক্ষমতা ৩৬০ কোটি কিলোওয়াটে উন্নতির আশা 

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

চলতি বছর চীনের বিদ্যুৎ খাতের মোট উৎপাদন-ক্ষমতা ৩৬০ কোটি কিলোওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্র ধার্য করা হয়েছে। চীনের জাতীয় জ্বালানি প্রশাসন ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত এক নির্দেশিকায় এ লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে। নির্দেশিকায় শক্তি’র নিরাপত্তা সুরক্ষা-সক্ষমতার ক্রমাগত বৃদ্ধি, শক্তিকাঠামো সমন্বয় ও অপ্টিমাইজেশন এবং নতুন শক্তি’র প্রযুক্তি, নতুন শিল্প ও নতুন মডেল বিকাশের নীতিগত লক্ষ্য ও কর্তব্য প্রস্তাব করা হয়।

নির্দেশিকায় ২০২৫ সালের জন্য জ্বালানি খাতের মূল যে লক্ষ্যগুলো তুলে ধরা হয়, সেগুলো হচ্ছে: সরবরাহ নিরাপত্তা সক্ষমতার দিক থেকে মোট জাতীয় জ্বালানি উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাবে; কয়লা উৎপাদনে স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে; অপরিশোধিত তেল উৎপাদন ২০ কোটি টনেরও বেশি হবে; প্রাকৃতিক গ্যাসের উৎপাদন দ্রুত বৃদ্ধির প্রবণতা বজায় রাখবে; তেল ও গ্যাসের মজুদের পরিমাণ বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে; শিল্প, পরিবহন ও স্থাপত্যসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে নতুন অগ্রগতি হবে; নতুন জ্বালানি খরচ ও নিয়ন্ত্রণের জন্য নীতি ও ব্যবস্থা আরও উন্নত করা হবে; সবুজ ও কম-কার্বন উন্নয়নের জন্য নীতিগত ব্যবস্থা আরও পূর্ণাঙ্গ করা হবে; ইত্যাদি।

জাতীয় জ্বালানি প্রশাসনের মুখপাত্র চাং সিং বলেন, বর্তমানে চীনের জ্বালানি উন্নয়ন কিছু ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও গুরুতর, বিদেশে তেল ও গ্যাস উৎপাদনের হার এখনও বেশি, মূল জ্বালানি প্রযুক্তি ও সরঞ্জামগুলোর গবেষণা ও উন্নয়ন এখনও জোরদার করা প্রয়োজন এবং জ্বালানি ব্যবস্থা ও প্রক্রিয়ার সংস্কার আরও গভীর করা প্রয়োজন।
সূত্র: লিলি, চায়না মিডিয়া গ্রুপ।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD