শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চতুর্থ বিআরআই নির্মাণ বিষয়ক আলোচনা সভায় প্রেসিডেন্ট সি’র ভাষণ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২ ডিসেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) নির্মাণ বিষয়ক আলোচনা সভায় জোর দিয়ে বলেন, আমাদের অবশ্যই কৌশলগত আস্থা জোরদার করতে হবে, দায়িত্ব নেওয়ার সাহস থাকতে হবে এবং বিআরআই নির্মাণের উচ্চ-মানের উন্নয়নকে ব্যাপকভাবে প্রচার করতে হবে।

ভাষণে তিনি বলেন, ২০১৩ সালে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ নির্মাণের প্রস্তাব উত্থাপনের পর থেকে সিপিসি’র কেন্দ্রীয় সরকারের দৃঢ় নেতৃত্বে বিভিন্ন পক্ষের প্রচেষ্টায় বিআরআই নির্মাণ বরাবরই শান্তিপূর্ণ, সহযোগিতামূলক, উন্মুক্ত, সহনশীল ও একে অপরের কাছ থেকে শিক্ষার চিন্তাধারা লালন করে আসছে, সবসময়ই যৌথ আলোচনা, নির্মাণ ও সমন্বিত অর্জনের নীতি মেনে চলে আসছে। সহযোগিতার ক্ষেত্রে অব্যাহতভাবে প্রসারিত হচ্ছে এবং সহযোগিতার স্তর অবিরামভাবে উন্নীত হচ্ছে, ফলে এর আন্তর্জাতিক প্রভাব দিন দিন বেড়ে যাচ্ছে এবং বড় সাফল্যও অর্জিত হয়েছে। বিআরআইতে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে মৈত্রী বাড়াতে এবং তাদের উন্নয়ন বেগবান করতে চীন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
সি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব অস্থিতিশীল ও পরিবর্তনশীল সময়ে প্রবেশ করেছে। একতরফাবাদ ও সরক্ষণবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। আঞ্চলিক সংঘর্ষ ও দাঙ্গাহাঙ্গামাও ঘন ঘন ঘটছে। এই প্রেক্ষাপটে যৌথভাবে বিআরআই নির্মাণের উচ্চ স্তরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাইলে নানা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে যৌথভাবে বিআরাই নির্মাণ উচ্চ-মানের উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে, তাই স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার মূল সুরে অবিচল থাকা, ঐতিহ্যবাহী ক্ষেত্রের সহযোগিতাকে সুসংহত করার সাথে সাথে নতুন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা এবং আরো উচ্চ মানসম্পন্ন, নমনীয় ও টেকসই জয়-জয় উন্নয়নের নতুন পরিস্থিতি সৃষ্টি করা উচিৎ।

সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD