শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ সমাপ্ত: ১৪ দেশের ক্রেতা, ৩ লাখ ডলারের পণ্য অর্ডার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী Global Sourcing Expo 2025 Dhaka সফলভাবে সমাপ্ত হয়েছে। ১ ডিসেম্বর শুরু হওয়া এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপিবির মহাপরিচালক বেবী রাণী কর্মকার। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিকেএমইএ’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান, ফার্নিচার মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান ও বিপিজিএমইএ’র প্রেসিডেন্ট শামীম আহমেদ।

ইপিবির ভাইস চেয়ারম্যান তার বক্তব্যে জানান, খুব অল্প সময়ের প্রস্তুতিতে এ ধরনের আন্তর্জাতিক মানের সোর্সিং এক্সপো আয়োজন করতে হয়েছে, ফলে কিছু সীমাবদ্ধতা ছিল। তিনি বলেন, “আগামীতে নিয়মিতভাবে আরও সমৃদ্ধ ও বৃহৎ পরিসরে এই এক্সপো আয়োজন করা হবে।” তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, সংস্থা ও বিদেশি প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

এবারের মেলায় ১২৫টি প্রতিষ্ঠান ১৬৫টি স্টলে অংশ নেয়। বিশ্বের ১৪টি দেশের শতাধিক আন্তর্জাতিক ক্রেতা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেন এবং বিভিন্ন স্টল ও কারখানা পরিদর্শন করেন। তিন দিনে অনুষ্ঠিত হয় ৬টি সেমিনার এবং মোট ২৩৮টি বি-টু-বি মিটিং

এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩ লাখ ১১ হাজার মার্কিন ডলারের নিশ্চিত পণ্য অর্ডার প্রদান করা হয়েছে এবং ৩ লাখ ৭২ হাজার ডলারের অর্ডার প্রস্তাবনা পাওয়া গেছে।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত ৮টি প্রতিষ্ঠান হলো—

  • কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ: প্রাণ–আরএফএল গ্রুপ
  • অ্যাপারেল: শিশু পরিবহন
  • ফার্নিচার ও হোম ডেকোর: হাতিল
  • আইটি ও আইটি সার্ভিস: ডিজি ইনফোটেক
  • পাট ও পাটজাত দ্রব্য: প্ল্যানেট কেয়ার
  • চামড়া ও চামড়াজাত পণ্য: এলএফএমইএবি
  • ফার্মাসিউটিক্যালস: রেডিয়্যান্ট
  • প্লাস্টিক ও কিচেন ওয়্যার: বেঙ্গল প্লাস্টিক

এ বছরের সফল আয়োজনকে বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD