শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গ্লোবাল সাউথ’ যুব মিডিয়া কার্যক্রম রিও ডি জেনিরোতে চালু

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ব্রাজিল সময় গত সোমবার চায়না মিডিয়া গ্রুপ জি-২০-এর যুব শীর্ষসম্মেলন, ব্রাজিলের প্রেসিডেন্ট ভবনের মহাসচিব কার্যালয়ের যৌথ উদ্যোগে রিও ডি জেনিরোতে ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর যুব মিডিয়া কার্যক্রম চালু করেছে। এতে ৭৪টি দেশের ২১৫টি তথ্য মাধ্যমের অংশগ্রহণে ‘গ্লোবাল সাউথ দেশগুলোর মিডিয়ার যৌথভাবে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠন উদ্যোগ’ প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে চীনের উপ প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, জি-২০-এর ১৯তম শীর্ষসম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্ব উন্নয়নে চীনের সমর্থনের আটটি কার্যক্রম ঘোষণা করেছেন। এর মাধ্যমে বিশ্ব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন, ‘গ্লোবাল সাউথ’ গবেষণা কেন্দ্র স্থাপন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকান ইউনিয়নের সঙ্গে চীনের ‘উন্মুক্ত বিজ্ঞান আন্তর্জাতিক সহযোগিতা উদ্যোগ’ চালু করার ওপর জোর দেওয়া হয়েছে। ‘গ্লোবাল সাউথ’ দেশ, তথা বিশ্বের যে কোনো জাতির জন্য যুবকরা সুন্দর ও মূল্যবান সম্পদ। সিএমজি সব অংশীদারদের সঙ্গে ‘গ্লোবাল সাউথ’ দেশের যুব মিডিয়া কার্যক্রম চালু করেছে। এর উদ্দেশ্য হল, সংশ্লিষ্ট দেশের যুবকদের মিডিয়া, শিল্প উদ্ভাবন, সামাজিক তদন্ত, ক্রীড়া বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় করার একটি মঞ্চ স্থাপন করা। সিএমজি অংশীদারিদের সঙ্গে বিশ্বের প্রত্যেক যৌবনের স্বপ্ন লালন করতে, মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে এবং টেকসই উন্নত বিশ্ব তৈরি করতে নিজের অবদান রাখবে।

শ্রীলংকার প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া অভিনন্দনবার্তায় বলেন, এই কার্যক্রম ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর যুবকদের বিনিময় জোরদার করায় নতুন অবদান রাখতে পারবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই কার্যক্রম বিশ্বের যুবকদের ভবিষ্যত বিশ্ব উন্নয়নের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।

সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD