শিরোনাম :
নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর

গ্রীসে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১ জুন, ২০১৯

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:ইউরোপের কোন দেশেই আওয়ামী লীগের একাধিক কমিটি থাকবে না উল্লেখ করে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা বলছেন, ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। দীর্ঘ ৯ বছর পর তিন ভাগে বিভক্ত গ্রীস আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে একটি আহবায়ক কমিটি গঠনের পর সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এ ঘোষণা দেন। গ্রীসের রাজধানী এথেন্সের একটি হলে আয়োজিত মতবিনিময় সভায় নেতারা ইউরোপে জামাত-বিএনপির অপপ্রচার প্রতিরোধে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন।

মতবিনিময় সভা শেষে সকলের ঐক্যমতের ভিত্তিতে বাচ্চু বেপারীকে আহবায়ক, আসাদুজ্জামান মোল্লা ও আবিদ হানজেলাকে যুগ্ম আহ্বায়ক করে ২৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।মতবিনিময় সভায় ইতালী আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান সরকার ছাড়াও গ্রীস আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান মাতব্বর, রকিব মৃধা, শেখ কামরুল ইসলাম, বাবুল হাওলাদার, রায়হান খান,রানা মল্লিক, নাসির জমাদার, রোকনউদ্দিন জুলহাস,আলমগীর হোসেন তালুকদার, রুবেল আহমেদ, গোলাম কিবরিয়া বাবলু,আব্দুল আলীম খালাসি, মোঃ রেজাউল স্বর্ণামাত ওরশ আলী, দুলাল মিজান,আমিন শরীফ, সামাদ মাতব্বর, আব্দুল্লাহ আল মামুন, মনোয়ার হোসেন, মিজান বেপারী, মোশাররফ হোসেন, আব্দুস সালাম মৌলভীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ইউরোপের বিভিন্ন দেশে দলকে সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন।

মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগকে দ্বিধাবিভক্ত করে ইউরোপের কোন দেশেই কমিটি গঠন করা যাবে না।
নতুন আহবায়ক কমিটি শক্তিশালী করবে বলে মনে করেন স্থানীয় নেতারা। এর আগে এথেন্স বিমানবন্দরে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে বিপুলসংখ্যক নেতাকর্মী সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদের অভ্যর্থনা জানায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD