শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশরা নিম্ন বেতনে দ্রব্যমূল্য বৃদ্ধির জগতে মানবেতর জীবন অতিবাহিত করছে।
গ্রাম পুলিশ যেন এক অভিসপ্ত চাকুরীর নাম। নেই কোন পদ মর্যাদা। নেই সম্মান জনক বেতন। আছে শুধু পদে পদে ধিক্কার। চেয়ারম্যানের অর্ডার সচিবের ঝাড়ি, জনগনের হীন মানসিকতা তাদের করে তুলেছে অতিষ্ঠ। তাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো খাবার জোটাতে হিমসিম খেতে হয়। তারা নামে চাকুরী করে, বেতন ও পায়। তা কতটুকু সমসাময়িক তা মনে হয় দেখার কেহ নাই। এক জন গ্রাম পুলিশ মাসে বেতন পায় ৩০০০/ টাকা, আর দফাদার পায় ৩৪০০/ টাকা। এর মধ্যে সপ্তাহে ১দিন থানা হাজিরা দিতে হয়। সেদি পায় ৩০০/ টাকা। সর্বমোট মাসিক ৩০০০+১২০০= ৪২০০/টাকা। মোহল্লাদার পায় ৩৪০০+১২০০= ৪৬০০/ টাকা। যা বর্তমান কোন বেতনের সাথে সামন্জস্বপূর্ণ না। সরকারি চাকুরীজীবীদের যেখানে সর্ব নিম্ন বেতন ৮,৩০০/ ও বেসরকারিদের সর্বনিম্ন বেতন ৫,৩০০/ টাকা। সেক্ষেত্রে গ্রাম পুলিশ থেকে গেল অবহেলার পাত্র হিসাবে।
মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ জাহিদুল ইসলাম বলেন- আমরা যা বেতন পায় তা বর্তমান যুগে কাওকে বলা যায় না। এত অল্পবেতনে ছেলে মেয়েদের শখ শান্তি, আমোদ আল্লাদ, লেখাপড়া তো দুরের কথা, দুবেলা দুমুঠো খাবারই হয় না। তিনি আরো বলেন সরকার আমাদের প্রতি শুভদৃষ্টি দিলে আমরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারব।