শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গৌরীপুরে স্বাধীনতার ৪৭ পর রাস্তা সংস্কার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের পাজুহাটি থেকে নোনাপাড়া পর্যন্ত অজপাড়া গ্রামের দেড় কিঃ মিঃ মাটির কাঁচা রাস্তাটিতে স্বাধীনতা সংগ্রামের পর উন্নয়নের ছোঁয়া লাগেনি। অথচ এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে এ ইউনিয়নের কড়েহা, মাওহা, বড়ইকান্দা, লক্ষীনগর, পাজুহাটী ও পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার ভুইয়াপাড়া, হোসেন নগর গ্রামের শত শত মানুষ। রাস্তাটির মাটি সড়ে গিয়ে বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় ও বড় বড় খানা খন্দের সৃষ্টি হওয়ায় জনগনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে স্থানীয় মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সরকার আসে সরকার যায় কিন্তু কোন স্থানীয় জনপ্রতিনিধি বিগত সময়ে এ রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেননি।

অবশেষে প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি’র হস্তক্ষেপে মাটি কেটে রাস্তাটি সংস্কার হয়েছে। কাবিখা প্রকল্পের আওতায় রাস্তাটি সংস্কারের মাধ্যমে মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করা হয় বলে নোনাপাড়ার এলাকার বাসিন্দা শাহজাহান কবির জানান। রাস্তা সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘব করায় স্থানীয় এমপি নাজিম উদ্দিন আহমেদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভুক্তভোগী গ্রামের সাধারন মানুষ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD