শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

গৌরীপুরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯

মশিউর রহমান কাউসার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রুকনাকান্দায় বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) চলতি রবি মৌসুমের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষক হাজী মনির উদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, ময়মনসিংহ খামার বাড়ীর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান, কলতাপাড়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমন চন্দ্র সরকার, সাংবাদিক আব্দুল কাদির, কৃষক মাজহারুল ইসলাম প্রমুখ।
উক্ত সরিষা প্রদর্শনীর কৃষক মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি চলতি রবি মৌসুমে ৩৩ শতক জমিতে বিনা-৪ জাতের সরিষার আবাদ করেন। মাত্র ৮০ দিনের মধ্যে তিনি সরিষা সংগ্রহ করেন। তার এ জমিতে প্রায় ৩ মন সরিষা উৎপন্ন হয়েছে, যার বর্তমান বাজার মুল্য হবে প্রায় ৫ হাজার টাকা। সরিষা চাষে তার ব্যয় হয়েছে মাত্র ১ হাজার টাকা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD