শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

গৌরীপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত: যোগাযোগ ৪ ঘণ্টা বন্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বোকাইনগর এলাকায় রোববার (২৬ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটের সময় রেলের কংক্রিট ও স্লিপারবাহী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৪ ঘন্টা ময়মনসিংহের সাথে ভৈরব ও চট্রগ্রামের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকে। গৌরীপুর জংশনের রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রশিদ জানান ঘটনারদিন সকালে রেললাইন মেরামতের জন্য কংক্রিট ও স্লিপার নিয়ে কসবার উদ্দেশ্যে ওই ট্রেনটি গৌরীপুর স্টেশন ছেড়ে যায়।

সকাল ৭টা ৫০ মিনিটের সময় উল্লেখিত বোকাইনগরের গৌরীপুর টু ভৈরব লাইনের ৩৫০/৫-৭ কিঃ মিঃ এলাকায় ট্রেনের একটি বগির সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়। ময়মনসিংহের কেওয়াটখালীর একটি রিলিফ ট্রেন ওইদিন লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। পরে দুপুর ১২ টা ১৫ মিনিটে উল্লেখিত লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD