শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

গৌরীপুরে মাদকসেবীর হামলায় স্বামী-স্ত্রী আহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ জুন, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে স্থানীয় চাঁন মিয়া ওরফে আবু চাঁন (৪৫) নামে মাদকসেবীর নেতৃত্বে হামলায় হযরত আলী (৩৭) এবং তার স্ত্রী আছিয়া খাতুন (৩২) আহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) রাত ৮ টার দিকে গৌরীপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীরা এসময় হযরত আলীর বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাট করে। গুরুতর আহত হযরত আলী গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। হযরত আলী জানান একই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র প্রতিবেশী মাদকসেবী চাঁন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে তার পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে সে নেশা পান করে বাড়িতে এসে প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন হুমকী প্রদান করত। ঘটনারদিন রাত ৮ টার দিকে চাঁন মিয়ার নেৃতত্বে ৬ জন সশস্ত্র অবস্থায় তার (হযরত আলীর) বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাট করে। এসময় বাঁধা দেয়ায় ধারালো কিরিচ দিয়ে আঘাত করে হযরত আলীর উভয় হাতে রক্তাত্ব জখম করে এবং তার স্ত্রী আছিয়া খাতুনকে চুলের মুঠি ধরিয়া মারধর করে।

উক্ত হামলার ঘটনায় জড়িদের বিরুদ্ধে হযরত আলীর ছোট ভাই মিরাজ আলী বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চেয়ে চানঁ মিয়ার মুঠোফোনে কল করা হলে সংযোগটি বন্ধ পাওয়া যায়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার সাথে জড়িদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD