শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গৌরীপুরে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি পদে মো. শফিকুল ইসলাম মিন্টু (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় মশিউর রহমান কাউসার (দৈনিক আমাদের সময়) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) রাতে গৌরীপুর প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন তিলক রায় (দৈনিক ভোরের কাগজ) ও অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় শামীম খান (দৈনিক খবর) নির্বাচিত হন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামূল হক সরকার। উল্লেখ মশিউর রহমান কাউসার ৩য় বারের মত বিনা প্রতিদ্ব›দ্বীতায় গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ রাজনৈতিক দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, পেশাজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD