শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

গৌরীপুরে টিভিআই সুপারিনডেন্টের অপসারণ দাবি শিক্ষার্থীদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ জুলাই, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর টেক্সটাইল ভোকেশনাল সুপারিনডেন্টের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে তার অপসারনের দাবিতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রবিবার (১ জুলাই) বিক্ষোভ মিছিল শেষে ইউএনও অফিস ঘেরাও করে।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, ওই প্রতিষ্ঠানের সুপারিনডেন্ট মোজাম্মেল হক যোগদানের পর থেকে নানা অযুহাতে অনিয়মের মাধ্যমে তাদের কাছ থেকে বিভিন্ন ফি আদায় করে তা আত্মসাত করেছেন। চলমান বর্ষমধ্যম পরীক্ষার ফি বাবদ ৫শ টাকা করে ২২০ জন শিক্ষার্থীর নিকট থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা আদায় করেন তিনি। যা নিয়ম বহির্ভূত। টাকা বাঁচাতে এ পরীক্ষার প্রশ্নপত্র গুলো এমন ছোট আকারের করা হয়েছে অক্ষরগুলো আতশ কাঁচ ছাড়া দেখার কোন উপায় নেই। এরকম ক্ষুদ্র আকারের কাগজে বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নিতে দেখা যায়নি। জানুয়ারি মাসে শিক্ষার্থীদের কাছ থেকে আইডি কার্ড বাবদ টাকা নিলেও অদ্যবধি পর্যন্ত তাদেরকে আইডি কার্ড প্রদান করেননি তিনি।

এছাড়া বাধ্যতামূলক কোচিংয়ের জন্য অতিরিক্ত টাকা নেয়া ও অনুপস্থিতি, পরীক্ষায় কোন বিষয়ে অকৃতকার্য হলে এর জন্য টাকা আদায় করাসহ অসংখ্য অভিযোগ রয়েছে সুপারিনডেন্টের বিরুদ্ধে। এসব নানা অনিয়মের অভিযোগে সুপারিনডেন্টের অপসারনের দাবিতে রবিবার দশম শ্রেণির ইসলাম-২ বিষয়ে পরীক্ষা শেষে বিক্ষুব্দ শিক্ষার্থীরা মিছিল করে ইউএনও অফিস ঘেরাও করে। এসময় উপস্থিত স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ও ইউএনও ফারহানা করিম বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বস্থ করার পর বিক্ষুব্দ শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ কর্মসূচী স্থগিত করে।

সুপারিনডেন্ট মোজাম্মেল হক প্রশ্নপত্রের আকার ছোট হয়েছে বলে স্বীকার করে তিনি জানান পরবর্তী পরীক্ষাগুলোতে প্রশ্নপত্রের আকার বড় করা হবে। শিক্ষার্থীদের আইডি কার্ড অচিরেই বিতরন করা হবে। বর্ষমধ্যম পরীক্ষার ফি বাবদ নেয়া ৫শ টাকার মধ্যে ২শ টাকা করে শিক্ষার্থীদের মাঝে ফেরত দিয়ে দেবেন। শিক্ষার্থীদের বাধ্যমূলক কোচিং বন্ধ করে দেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD