গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপজেলার ২০১৮ সনের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২টি স্কুলের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২২জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর ১২টায় পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযাদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, বারুয়ামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, ধূরুয়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী রাকিবুল হাসান তালুকদার।