শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা

গৌরীপুরে উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে জনকল্যাণমূলক ছয়টি দাবিতে ‘গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ’ এর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর বিকালে উপজেলার কলতাপাড়া বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে গৌরীপুর-কলতাপাড়া রাস্তা প্রশস্থকরণ, উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, কাঁচা বাজার সংস্কার, স্থানীয় ফ্যাক্টরিগুলোতে শ্রমিক হয়রানি বন্ধ ও বেতন বৃদ্ধি, মাদক ও জুয়া বন্ধ, রাইছ মিল ও স্পিনিং মিলে বর্জ্য দূষণ ও জলাবদ্ধতা দূরীকরণের দাবি জানানো হয়।

সংগঠনের সহসভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সিপিবির সাধারণ সম্পাদক হারুন আল বারী, সহকারি অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, ডৌহাখলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বাচ্চু, কলতাপাড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, আব্দুল হেকিম মাস্টার, আব্দুস সালাম, আবুল কাইয়ুম তারা মিয়া, রহিমা খাতুন প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD