শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

গৌরীপুরে অটোরিক্সার চাপায় প্রাণ গেল শিশুর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: মায়ের সাথে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা অটোরিক্সার চাপায় প্রাণ গেল রিফাত (৬) নামে স্থানীয় এক শিশু শিক্ষার্থীর। বৃহস্পতিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪ টায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে উত্তর বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘাতক চালক পালিয়ে যায়। পুলিশ অটোরিক্সাটিকে জব্দ করেছে। নিহত রিফাত গৌরীপুর উপজেলার মেছিডেঙ্গী গ্রামের আব্দুল মোতালেব মিয়ার পুত্র। শিশুটি ওই গ্রামের প্রমোদ বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী মোস্তাফিজুর রহমান টিটু জানান ঘটনার সময় ওই শিশুটি তার মা আমেনা খাতুনের সাথে উত্তর বাজার মোড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় শ্যামগঞ্জ থেকে বেপরোয়া গতিতে আসা একটি অটোরিক্সা শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। আহত শিশুটিকে তাৎক্ষনিক গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। গৌরীপুর থানার এস আই সুমন চন্দ্র দাস জানান ঘাতক অটোরিক্সাটিকে জব্দ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD