শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

গোপালগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ২৫

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

এম শিমুল খান, গোপালগঞ্জ: গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকালে সদর উপজেলার বনগ্রাম পূর্ব পাড়ায় দুই বংশের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত শের আলী চৌধুরী (৩৫), জলিল চৌধুরী (২৫), ভাষান চৌধুরী (৪৫) ভুল চৌধুরী (২৫), শাহীন চৌধুরী (২০), ইছা চৌধুরী (২২), আজিজুল শেখ (৩৫), হেকমত শেখ (৫৫), কেরামত শেখ (৪৫), সিহাব শেখ (৩২), টিটু শেখ (৩৫), কল্পনা বেগম (৩৪) ও রাসেল শেখকে (২২) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বনগ্রাম পূর্ব পাড়ায় চৌধুরী বংশের লোকদের জায়গার ওপর দিয়ে একটি রাস্তা বানানোর চেষ্টা করে আসছিলেন ওই গ্রামের শেখ বংশের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এ নিয়ে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সালাউদ্দিন জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD