হাবিবুর রহমান, গাজীপুর থেকে : গাজীপুর ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত, হাত পাখা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী মুফতী আবুল বাশার ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা গাজীপুর-১ আসন (বাসন, কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর) সহ প্রত্যন্ত এলাকায় তার কর্মীদের নিয়ে গণসংযোগ ও পথসভা করেন ।
গণসংযোগ চলাকালীন সময়ে তিনি বলেন, আমরা সংসদে গেলে বাজেটের ১০০% তহবিল জনগণের স্বার্থেই ব্যয় করা হবে। ইসলামের ইতিহাস আমানত রক্ষা করার ইতিহাস, আমানত খেয়ানত করা নয়। তিনি আরও বলেন, মাদক ও দূর্নিতি মুক্ত এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র হাতপাখাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
গণসংযোগে উপস্হিত ছিলেন গাজীপুর ১ আসনের আসন কমিটির আহবায়ক ওমর ফারুক সহ হাফেজ মাওলানা জাকির হোসেন সাভারী, কেন্দ্রীয় যুবনেতা আল আমিন খাঁন, ইঞ্জিনিয়ার জি.এস আলী (পাশা), খাঁন মোহাম্মদ ইব্রাহিম খলিল, শহিদ দেওয়ান ও মোঃ আতিকুর রহমান আকন্দ ।
গনসংযোগটি বাসন, কাশিমপুর , কালিয়াকৈর হয়ে কোনাবাড়ী থানার প্রাণ কেন্দ্র কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এসে আহবায়কের সমাপ্তি ঘোষণা ও বিশেষ দোয়া আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।