শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ১৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
গাজীপুর  কৃষি  বিশ্ববিদ্যালয়ে  (গাকৃবি)  ভেটেরিনারি  মেডিসিন  অ্যান্ড  অ্যানিম্যাল  সায়েন্স  অনুষদের  ১৩তম  ব্যাচের  শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকালে।
এ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অনুষদীয় শিক্ষক এবং ১২ ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ১২তম ব্যাচের শিক্ষার্থীরা। এরপর ১২তম ব্যাচের পক্ষ থেকে সারাবান তহুরা এবং নবীনদের পক্ষ থেকে রাফাত আহমেদ তাদের স্বপ্নময় স্মৃতিচারণ করেন। পরে নবীনদের উদ্দেশ্যে প্রধান অতিথি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, নবীন-প্রবীণ মিলে আজকের অনুষ্ঠান এক নতুন মাত্রায় উপনীত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ ও নৈপুণ্যের জন্যই এ বিশ্ববিদ্যালয় আজ বিশ্ববিখ্যাত সকল  আন্তর্জাতিক  র‌্যাঙ্কিংয়ে  জাতীয়  পর্যায়ে  শীর্ষস্থান  ও  আন্তর্জাতিক  পরিমন্ডলে  গৌরবময়  স্থান  অর্জনে  সক্ষম  হয়েছে।  ভালো পড়াশোনার কোনো বিকল্প নেই উল্লেখ করে উপাচার্য আরো বলেন, শিক্ষার্থীদের সফলতা মানেই এ বিশ্ববিদ্যালয়ের সফলতা সুতরাং জীবনের  লক্ষ্যকে  নির্ধারণ  করে  সামনের  কঠিন  পথ  পাড়ি  দিয়ে  নিজেদের  অনন্য  উ”চতায়  পৌঁছাতে  হবে।  এক্ষেত্রে  প্রত্যেকে প্রত্যেকের সহযোগী হিসেবে নিজেদের গড়ে তোলার উপদেশ দেন উপাচার্য। দুই পর্বে বিভক্ত নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা শেষে নবীন শিক্ষার্থীদের স্মৃতিস্মারক তুলে দেন উপাচার্য। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করবে অনুষদীয় শিক্ষার্থীরা।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD