শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

গাজীপুরে সিলভার লাইন গ্রুপের তিন দিনের পিঠা উৎসব 

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
গাজীপুরে পোশাক শিল্প প্রতিষ্ঠান সিলভার লাইন গ্রুপের তিন দিনের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার মেলার শেষ দিনেও ওই অনুষ্ঠান জমে উঠে জম্পেশ।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ওই উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলভার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএএইচ সেলিম।

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী এলাকায় ওই প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা উৎসব অনুষ্ঠানে অংশ নেন।
সিলভার লাইন গ্রুপের তালতলী এলাকার প্রতিষ্ঠানের চার ইউনিটের প্রায় ৯ হাজার শ্রমিক কর্মকর্তা ওই অনুষ্ঠানে অংশ নিয়ে মেতে ওঠেন আনন্দ উচ্ছাসে।
প্রতিষ্ঠানের বিশালাকার নিজস্ব ময়দানে শ্রমিকরা তাদের নিজের হাতের বানানো বাহারি পিঠা নিয়ে বসেন সাজানো স্টলে। নামমাত্র মূল্যে পিঠা কিনে তার স্বাদ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং মালিকপক্ষও। হাজারো কর্মকর্তা কর্মচারীর শ্রমিকদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের বার্ষিক এই আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।
তিনদিনের এই উৎসব ও মেলায় সাংস্কৃতিক মঞ্চে পরিবেশিত হয় শ্রমিকদের নাচ ও গান।
 পরিস্ফুটিত হয় তাদের মেধা। পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিণত হয় ওই প্রতিষ্ঠানের মালিক কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের মিলন মেলা। সিলভার লাইন গ্রুপের
পরিচালক সাহারা সেলিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক সামিত হাসানসহ অনেকেই অনুষ্ঠানে যোগ দিয়ে  আনন্দ ভাগাভাগি করে নেন। এতে শ্রমিকরা হন মহা খুশি।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD