গাজীপুর সদরের পুর্ব ডগরী স্কুল মাঠে শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জুনিয়র ফুটবল একাদশ ফাইনাল ফুটবল খেলার আয়োজন করে । খেলা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক সদস্য মেহেদী হাসান শাওন । আওয়ামী লীগ নেতা ইজাদুর রহমান স্বপনের সভাপতিত্বে পুরস্কার বিতরন সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাবিবুর রহমান, ক্রীড়ানুরাগী ও উপজেলা যুবলীগ নেতা নুর মোহম্মদ , মিলন হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ।
পুর্ব ডগরী জাহিদুল ফুটবল একাদশ ওই প্রতিযোগিতায় হৃদয় ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে । ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন মির্জাপুর ইউনিয়ন যুবলীগ নেতা হাফিজুর রহমান । ধারা ভাষ্য দেন মো আবদুর রাজ্জাক । হাজারো দর্শক আকর্ষনীয় এ প্রতিযোগিতা উপভোগ করেন